ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে ধরা পড়লো দুই ডাকাত


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৯-৮-২০২৪ দুপুর ২:২৫

গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় চলছে ডাকাত আতংক। গেল বুধবার থেকে জেলার বিভিন্ন এলাকায় মসজিদের মাইকে মাইকে ঘোষণা করা হচ্ছে ডাকাত আতংকের কথা। গত তিনদিন ধরে  নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। ছিনতাই ও ডাকাতি ঠেকাতে রাতভর পাহাড়া দিচ্ছেন বাসিন্দারা। 

রাতভর পাহাড়ায় বৃহস্পতিবার (৮ জুলাই) ভোর রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন ৭ নং ওয়ার্ডে আবুল সিকদারের বাসায় ডাকাতির সময় দুই যুবককে আটক করে এলাকাবাসী। গত তিন রাত ধরে ঘুমাননা গাজীপুর জেলা ও মহানগরীর বাসিন্দারা। এলাকার বিভিন্ন অলিতে-গলিতে পাহাড়া দিতে দেখা গেছে তরুণ এবং মাদ্রাসা ছাত্রদের। 

থানায় পুলিশ না থাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি ঠেকাতে নিজেরাই নেমেছেন মাঠে। ওই এলাকার বাসিন্দা বাবুল শিকদার জানান,গেল বৃহস্পতিবার ভোর রাতে আবুল সিকদারের বাসায় ঢুকে দুই যুবক। সম্ভবত তারা চুরি করার উদ্দেশ্যে ঢুকেছিল। পরে পাহাড়ায় থাকা এলাকাবাসী তাদের আটক করে ছাত্রদের খবর দেয়। ছাত্ররা এসে সেনাবাহিনী সদস্যদের খবর দিলে ঘটনাস্থলে আসেন তারা। পরে তাদের সেনাবাহিনীর সদস্যের হাতে তুলেদেন এলাকাবাসী। 

এলাকাবাসী জানান,যতদিন পুলিশ না থাকবে ততদিন আমরা নিজেরাই জনগণের জান মালের নিরাপত্তার স্বার্থে রাতে পাহাড়া দিবো।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস