ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

উত্তরায় নাগরিক সমাজের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৯-৮-২০২৪ রাত ৮:২৩

দেশের চলমান পরিস্থিতিতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ (শুক্রবার) বিকাল ৪টায় উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল লাইন-৫ ভবনে অবস্থিত আর্মি ক্যাম্পে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।
 এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সেক্টর কল্যাণ সমিতি নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, উত্তরা বিভাগ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নাগরিক সমাজের প্রতিনিধিদের উদ্দেশ্যে লেফটেন্যান্ট কর্ণেল তাহসিন বলেন, আমরা শীঘ্রই উত্তরার থানাগুলোর কার্যক্রম শুরু করতে চাই। পুলিশ বাহিনী যাতে সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য আপনারা যারা নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ রয়েছেন দেশের কল্যাণে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, প্রতিনিয়তই আমরা প্রচুর কল পাচ্ছি। কোথাও ডাকাতি, কোথাও চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। সেসব অপরাধীদের যাতে আইনের আওতায় নিয়ে আসা যায় সেজন্য থানার কার্যক্রম শুরু করা খুবই প্রয়োজন।

সভায় ডিএমপি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দীন বলেন, ৫ আগস্টের আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। সকলের সহযোগিতা পেলে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা থানায় থানায় কার্যক্রম শুরু করতে পারবে।

মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল আজিজ বলেন, আমরা দেখতে পাচ্ছি উত্তরার বিভিন্ন সেক্টরগুলোতে কমিটি নিয়ে দন্দ্ব রয়েছে। এছাড়া ফুটপাত দখল করে চাঁদাবাজিতেও হাতবদল হচ্ছে। এছাড়াও আমাদের যারা ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছে তাদের সার্টিফিকেশনের মাধ্যমে ভবিষ্যতের জন্য তৈরি করার বিষয়টি বিবেচনা করা উচিত।
সভায় উপস্থিত বিএনপি প্রতিনিধি হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা সার্বিকভাবে সেনাবাহিনী ও পুলিশকে সহযোগিতা করব। বৃহত্তর উত্তরায় বিএনপি পরিচয়ে যদি কেউ চাঁদাবাজি কিংবা কোন অপরাধ করে তাহলে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিবেন। পাশাপাশি উপস্থিত জামায়াতে ইসলামের উত্তরা পশ্চিম থানার আমির মকবুল আহসান ও জাতীয় পার্টি তুরাগ থানার সভাপতি আলাউদ্দিন আলাল একমত পোষণ করেন।
সভার শেষে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল তাহসিন বলেন, সবকিছুর পাশাপাশি এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির-প্যাগোডা-গির্জা ইত্যাদি স্থাপনা সুরক্ষিত রাখতে হবে। এসময় তিনি উত্তরায় সেক্টরভিত্তিক (সেক্টর ১,৩,৫,৭- ০১৩১৮৩৭১৫৫৪, সেক্টর ৯,১০,৪- ০১৩১৮৩৭১৫৫৫, সেক্টর ১২,১৩,১৪- ০১৩১৮৩৭১৫৫৬, সেক্টর ১৫,১৬,১৭,১৮- ০১৩১৮৩৭১৫৫৭) সেনাবাহিনীর কল সেন্টারের নাম্বারে সুনির্দিষ্ট অভিযোগ প্রদানের জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছেন।
ক্যাপ্টেন আসিফের সঞ্চালনায় মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন মেজর জাহিদ, ক্যাপ্টেন তামজিদ, ক্যাপ্টেন হাসিন, ক্যাপ্টেন মাহমুদ প্রমুখ।

এমএসএম / এমএসএম

কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অনুমোদিত নকশা বাস্তবায়ন ও অননুমোদিত নির্মাণ প্রতিরোধ’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

কেরানীগঞ্জে প্রকল্পের টাকা ফিরত দেওয়ায় নির্বাহী কর্মকর্তার প্রশংসা এলাকাবাসীর

ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ

লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপির তিন থানায় নতুন ওসি

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা