ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

ড. ইউনূসকে স্বাগত জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-৮-২০২৪ দুপুর ১২:১৫

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ায় ডক্টর মুহাম্মাদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শনিবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এই স্বাগত জানান।
ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র ইউনূসের শান্ত ও শান্তির আহ্বানকে সমর্থ করে ও বাংলাদেশের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখে বলেও জানান তিনি।
এর আগে মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেছেন, দ্রুত আমরা স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছি। হিন্দুসহ অন্যান্য সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেছেন তিনি।তাছাড়া বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা সবাই সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছে।
গত সোমবার (৫ আগস্ট) ছাত্রজনতা অভ্যত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেন।

 

Aminur / Aminur

জলবায়ু পরিবর্তনে হিমালয়ে বাড়ছে মানুষ ও চিতাবাঘ সংঘাত

পেরুতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

দেশ ছাড়তে প্রস্তুতি নিন, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা

সাংবাদিকতা ছেড়ে পর্নতারকা

৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি

এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ ভারতের

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন