ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, রয়টার্সকে নাহিদ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-৮-২০২৪ দুপুর ১:৭

ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ফেরার পর শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। বিশেষ করে শেখ হাসিনার সময়ের হত্যাকাণ্ডের জন্য।

শুক্রবার (৯ আগস্ট) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ বলেছেন, তিনি (শেখ হাসিনা) কেন বাংলাদেশ থেকে পালালেন তা জানতে আমি কিউরিয়াস। শেখ হাসিনার সময়ে যেসব হত্যাকাণ্ড হয়েছে, আমরা সেসবের বিচার চাইবো। এটা আমাদের অন্যতম দাবি। যদি তিনি ফিরে না আসেন, তাহলে আমরা সে ব্যাপারে কাজ করবো।অন্তর্বর্তী সরকারে অংশ নেওয়া নাহিদ বলেন, আমরা তাকে গ্রেফতার করতে চাই। তার বিচারের ইস্যুতে আলোচনা চলছে বলেও জানান।

নাহিদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রধিকার হলো একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। কারণ আগের নির্বাচন বিরোধীদলগুলো বয়কট করেছিল। তাছাড়া আগের সরকারের দুর্নীতির বিচারের কথাও বলেছেন তিনি।

আরেক ছাত্র নেতা আবু বাকের মজুমদার বলেন, আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুন ও বিচারের সম্মুখীন হোক।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

ছাত্রজনতার বিক্ষোভের মুখে গত সোমবার শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যান। সেখান থেকে তার লন্ডনে যাওয়ার কথা থাকলেও তা অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে মনে করা হচ্ছে, আপাতত তিনি দিল্লিতেই থাকবেন।

সূত্র: রয়টার্স

এমএসএম / এমএসএম

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া

তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা

অভিজিতের পর আটক নেহা বোরাও