ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৩-৮-২০২১ বিকাল ৫:৪৬

সহকারী প্রধান শিক্ষক নিয়োগে মোটা অংকের অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া অপর ‍এক প্রার্থী। রাজবাড়ী পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাঁজুরিয়া জেহরা জেরিন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। এ নিয়োগ পরীক্ষায় অর্থের বিনিময়ে এক প্রার্থীকে প্রথম নির্বাচিত করা হয়েছে বলে অভিয়োগ করেছেন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী অপর এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ এস এম আমিরুল ইসলাম। তিনি এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক।

অভিয়োগে বলা হয়েছে, উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল গফুর অনৈতিকভাবে এক প্রর্থীর কাছ থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে প্রথম নির্বাচিত করেছেন। এমতাবস্থায় নিয়োগ কার্যক্রম স্থগিত করে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে রাজবাড়ী জেলা প্রশাসক ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আব্দুল গফুর শিক্ষকতার পাশাপাশি কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আরশেদ আলী বলেন, আমরা শুনতে পেরেছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর ১০ লাখ টাকার বিনিময়ে উক্ত সহকারী প্রধান শিক্ষককে নিয়োগ প্রদান করছেন। তাই ম্যানেজিং কমিটির সভায় রেজুলেশন খাতায় স্বাক্ষর করিনি।

ম্যানেজিং কমিটির অপর এক সদস্য ও কলিমহর ইউপি সদস্য আব্দুল হোসেন বলেন, ইতিপূর্বেও দুটি পদে নিয়োগ দেয়া হয়েছে। সেখানেও একজনের কাছ থেকে ৫ লাখ ও অপরজনের কাছ থেকে ৬ লাখ টাকা প্রধান শিক্ষক ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন অভিযোগও রয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর বলেন, গত ১৬ আগস্ট বিদ্যালয়ের শূন্যপদের জন্য পাঁচ সদস্যবিসিষ্ট নিয়োগ কমিটির মাধ্যমে প্রশ্নপত্র করে পরীক্ষা নেয়া হয়েছে। ১২ জন প্রার্থী এ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়েছি এবং একাডেমিক সনদপত্রের নম্বরসহ তিনটির ফলাফলের সমন্বয়ে মো. আকবর আলীকে প্রথম নির্বাচিত করা হয়েছে। গত ২১ আগস্ট তিনি বিদ্যালয়ে যোগদান করেছেন। এই নিয়োগের বিরুদ্ধে যিনি অভিয়োগ করেছেন, এটা আসলে সঠিক নয়। এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ এবং বিধিমোতাবেক হয়েছে। নিয়োগে কোনো অনৈতিক, কারচুপি এবং কোনো অনিয়োমের অভিযোগ আমি মানছি না।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নিয়োগ কমিটির সদস্য নাসিম আক্তর বলেন, আমাদের পাঁচ সদস্যবিশিষ্ট নিয়োগ কমিটির  উপস্থিতিতে প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেয়া হয়েছে। এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়