ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ফেনীতে ইউনিয়ন পরিষদের কক্ষে তালাবদ্ধ করে ব্যবসায়ীকে নির্যাতন


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২৩-৮-২০২১ বিকাল ৫:৪৭

ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যানের নির্দেশে পরিষদের সদস্য রায়হান লোকজন নিয়ে ব্যবসায়ী জাফর আহম্মদকে তুলে নিয়ে ইউনিয়ন পরিষদের ছোট একটি কক্ষে তালাবদ্ধ করে নির্যাতনের অভিাযোগ পাওয়া গেছে। রোববার (২২ ‍আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছনুয়ার পুর্ব সিলোনিয়ার মৃত আবুল কাসেমের দুই ছেলে জাফর আহম্মদ ও আবুল বসরের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে গ্রামে সালিশের মাধ্যমে ওয়ারিশি সম্পত্তি ভাগ হয়। পরে জাফর ওয়ারিশসূত্রে মালিকীয় জায়গায় দোকানঘর নির্মান করেন। দোকান নির্মার্ণের এক বছর পর চেয়ারম্যান দোকানঘর ভেঙে ফেলার নির্দেশ দেন। এ নিয়ে সালিশে বসার কথা থাকলেও ঘটনার দিন ইউপি সদস্য রায়হান আলমকে দিয়ে জাফরকে দোকান থেকে চেয়ারম্যানের কথা বলে ডেকে নিয়ে পরিষদের অন্ধকার একটি কক্ষে আটক করে তালাবদ্ধ করে দেয়া হয়।

অন্ধকার কক্ষে নির্যাতনে মানসিকভাবে ভেঙে পড়ে জাফর অসুস্থ হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ফেনীর একটি হাসপাতালে চিকিৎসা দেন।

এ বিষয়ে চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি জানার দরকার নেই বলে লাইন কেটে দেন।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন