হাতীবান্ধায় আইন শৃঙ্খলা নিয়ে ৬১ বিজিবি’র প্রেস বিফিং
বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা থানা হলরুমে শনিবার দুপুরে তিস্তা ব্যাটালিয়ন-২, (৬১) বিজিবির আয়োজনে পুলিশকে নিয়ে এক যৌথ প্রেস বিফিং করেছেন, ৬১ বিজিবি’র অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন। এসময় তিনি বলেন, এই স্থবির অবস্থায় জাতিকে খুব দ্রুত বের হয়ে আসতে হবে। এলাকায় কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড হলে সেটা আমরা কঠোরভাবে দমন করব। বর্তমানে আমরা থানা সমূহেও নিরাপত্তা প্রদান করছি। যাতে খুব দ্রুত তারা স্বাভাবিক কার্যক্রমে ফিরত আসতে পারে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান বা যে কোন ধর্মের যারা রয়েছে আমরা সকলে বাংলাদেশী। বিজিবি দিনরাত ২৪ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যাতে আমরা স্বাভাবিক পরিবেশে ফিরে যেতে পারি।
তিনি আরো বলেন, অন্য ধর্মের যারা রয়েছে তাদের নিরাপত্তার বিষয় নিয়ে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। বিজিবির টহলসমূহের ঐকান্তিক প্রচেষ্টায় অন্য ধর্মাবলম্বীর কারো উপরেই কোন ধরনের সমস্যা আসেনি। আপনার কেউ গুজবে কান দিবেন না। সেই সাথে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
উক্ত বিফিংয়ে হাতীবান্ধা থানার ওসি মাহফুজার রহমান, ওসি তদন্ত নির্মল চন্দ্র মোহন্তসহ বিজিবি ও পুলিশির কর্মকর্তা, সিপাই, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি