কাউনিয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের মৌলভীবাজার গ্রামে গোপিডাঙ্গা মৌলভীবাজার খেলা কমিটির আয়োজনে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে কয়েকটি দলের অংশগ্রহণে খেলাটি উপভোগ করতে নদীর দুই পাড়ে কয়েক হাজার দর্শনার্থী উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু, উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হারাগাছ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান পলাশ, সভাপতিত্ব করেন ভীষণ শোরুমের স্বত্বাধিকারী মোঃ সোহেল হোসেন, এবং প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নাতিফুল রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ সোহেল রানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৫নং বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, শহীদবাগ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, রংপুর জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম পারভেজ, উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব এস আর সোহেল, ৫নং বালাপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক হেমায়েতুল ইসলাম প্রত্যাশাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু ও উদ্বোধক রাকিবুল হাসান পলাশ। প্রথম পুরস্কার হিসেবে একটি গরু এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ছাগল প্রদান করা হয়।
আয়োজকরা জানান, নৌকা বাইচ প্রতিযোগিতা প্রতিবছরের মতো এবারও এলাকার মানুষকে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ উপহার দিয়েছে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ