বেনাপোলে জ¦ালানীতেল পরিমানে কম দেওয়ায় দুই পাম্পকে জরিমানা
বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর দেশ সংস্কার কাজের ধারাবাহিকতায় দেশের অন্যন্য স্থানের ন্যায় বেনাপোলেও নিরলস ভাবে কাজ করছে শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৯আগস্ট) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেনাপোলের তেল পাম্পগুলো তেল বিক্রিতে মনিটরিং করার সময় ২টি পাম্পের অনিয়ম দেখতে পেলে বেনাপোল পোর্টথানা পুলিশকে অবহিত করেন। তাৎক্ষনিক শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বেনাপোল ফিলিং স্টেশন ও শাহাজালাল ফিলিং স্টেশনকে ২ হাজার টাকা করে অর্থদন্ড জরিমানা প্রদান করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোলের সমন্বয়ক রেজওয়ান হোসেন আকাশ জানান,বেনাপোল ফিলিং স্টেশেনের মালিক গোলাম মোর্শেদ সেলিম ছাত্র সমাজের তোপোর মুখে ভুল স্বীকার করেছেন ও ভবিষ্যতে এধরনের কর্মকান্ড করবেন না বলেও প্রতিশ্রুতি দেন। পৌর নাগরিকদের অধিকার নিশ্চিতে ছাত্রদের বিভিন্ন দুর্নীতি ও অন্যায়ের কর্মকান্ড অব্যাহত থাকবে। পাশাপাশি শিক্ষার্থীরা বেনাপোলের যানজট নিরসনে ট্রাফিক এর দায়িত্বও পালন করছেন। একাজে ছাত্ররা সকল পর্যায়ের মানুষের নিকট সহযোগীতা চেয়েছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রথম বেনাপোলে শিক্ষার্থীদের সামাজিক কার্যক্রমে অংশ নিয়ে অনিয়ম ও দূর্নীতের বিরুদ্ধে সোচ্চার হতে দেখায় সাধুবাদ জানিয়েছে এলাকার বিশিষ্টজনেরা। অনিয়ম ও দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের শার্শা উপজেলা কমিটির সভাপতি আক্তারুজ্জামান লিটু বলেন, ছাত্র আন্দোলনের ফলে সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। তেমনি ছাত্র ও জনতা সোচ্চার হলে শার্শা উপজেলা থেকে দুর্নীতি বিদায় করা সহজ হবে। আমি ছাত্রদের সাথে থেকে যে কোন দুর্নীতি বিরোধী যে আন্দোলনে সাথে থাকবো। তিনি আরও বলেন যে কোন দুর্নীতির বিরুদ্ধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন