যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস থেকে শেখ হাসিনার ছবি সরানো হলো
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার ছবি সরানো হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিউ ইয়র্ক দূতাবাস জানিয়েছে, সোমবার সকাল থেকে যুক্তরাষ্ট্র বিএনপির কিছু নেতাকর্মী ফোন দিয়ে কনস্যাল জেনারেল ও ডেপুটি কনস্যাল জেনারেলের সঙ্গে দেখা করতে চান। পরে তাদের আসতে বলা হয়। কিন্তু তারা ৪০-৫০ জন কন্স্যুলেট ভবনের সামনে হাজির হন। প্রথমে তিনজনকে আলোচনার জন্য ডাকা হলে তারা অতর্কিতভাবে ৪০-৫০ জন একসঙ্গে কন্স্যুলেটের ভেতরে ঢুকে পড়েন।
প্রথমেই তারা জানতে চান অফিসে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি আছে কি না? এমন সময় তারা কনস্যাল জেনারেল নাজমুল হুদার কার্যালয়ে এবং ডিপুটি কনস্যাল জেনারেল নাজমুল হাসানের কার্যালয়ে ঢুকে দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার ছবি দেখতে পেয়ে তারা নিজেরাই ছবি নামাতে যান।
কনসাল জেনারেল ও ডিপুটি কনসাল তাদের বলেন আমাদের হাতে একটি নির্দেশনা এসেছে সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলার। আমরা এ ছবি এখনই সরিয়ে নেব। এরপর বিএনপির নেতাকর্মীরা নিজ হাতে ছবি ও কিছু নৌকা নামিয়ে ফেলেন। বঙ্গবন্ধুর ছবি সরাতে চাইলে ডেপুটি কন্সাল জেনারেল নাজমুল হাসান তা নিজের হাতে সরিয়ে দেন।
তবে তারা কোনো ধরনের ভাঙচুর বা ক্ষয়ক্ষতি করেননি বলে জানান ডেপুটি কনস্যাল। কনসাল জেনারেল নাজমুল হুদা জানান, দূতাবাসে টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার ছবি নামাতে বাধ্য করা কাউকেই তিনি চেনেন না। এর আগে কখনও তাদের দেখেননি। একইভাবে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার ছবি নামাতে বাধ্য করা হয়েছে বলে জানা গেছে।
T.A.S / T.A.S
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান
রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি
হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও
‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা
নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া
তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা