ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটওয়ার সিং মারা গেছেন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-৮-২০২৪ দুপুর ১১:৫৮

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে নটওয়ার সিং মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘ অসুস্থতার পরে শনিবার (১০ আগস্ট) তিনি মারা যান বলে জানানো হয়েছে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে নটওয়ার সিং দীর্ঘ অসুস্থতার পরে শনিবার রাতে মারা গেছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। তারা জানান, দিল্লির কাছে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নটওয়ার সিং, সেখানে তিনি গত কয়েক সপ্তাহ ধরে ভর্তি ছিলেন।

কে নটওয়ার সিং ১৯৩১ সালে রাজস্থানের ভরতপুর জেলায় জন্মগ্রহণ করেন। শনিবার গভীর রাতে তিনি মারা যান বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

ওই সূত্রটি শনিবার গভীর রাতে পিটিআইকে জানিয়েছে, ‘তার (কে নটওয়ার সিং) ছেলে হাসপাতালে আছেন এবং পরিবারের আরও অনেক সদস্য তার জন্মস্থান থেকে দিল্লিতে আসছেন শেষকৃত্যের জন্য। রোববার দিল্লিতে শেষকৃত্যের পরিকল্পনা করা হয়েছে। তিনি বেশ কিছুদিন ধরে সুস্থ ছিলেন না।’

এনডিটিভি বলছে, সাবেক কংগ্রেস সংসদ সদস্য কে নটওয়ার সিং ২০০৪-০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ’র প্রথম সরকারের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

তিনি পাকিস্তানে রাষ্ট্রদূত হিসাবেও কাজ করেছিলেন এবং ১৯৬৬ থেকে ১৯৭১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অফিসে যুক্ত ছিলেন। তিনি ১৯৮৪ সালে পদ্মভূষণে ভূষিত হন।

এছাড়া কে নটওয়ার সিং বেশ কয়েকটি বইও লিখেছেন।

T.A.S / T.A.S

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া

তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা

অভিজিতের পর আটক নেহা বোরাও