মদনে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী
নেত্রকোনার মদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ন্ত্রন ও করণীয় নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।রোজ রবিবার (১১ আগষ্ট) মদন বাজারে দারুল হাফিজ মডেল মাদ্রাসা মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মদন উপজেলা আমীর মাওলানা ওলিউল ইসলাম, উপজেলা সাবেক আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ রুহুল আমিন,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ মাহবুবুল আলম, উপজেলা সাবেক আমির জামায়াতে ইসলামী মদন উপজেলা কর্ম পরিষদ সদস্য উপজেলা সভাপতি ও পৌরসভার জামায়াত ইসলামের সভাপতি মাওলানা সাইদুর রহমান, সাবেক আমির উপজেলা কর্ম পরিষদ সদস্য মোঃ রিয়াজ উদ্দিন ,জেলা কর্ম পরিষদ সদস্য মোঃ বদরুল আমিন, উপজেলা জামায়াতে ইসলামের ওলামা বিভাগের সভাপতি হাফিজুর রহমান শামীম, সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
বাংলাদেশ জামায়াতে ইসলাম মদন উপজেলার আমির ওলিউল ইসলাম বলেন, প্রায় ১৬ বছর পর আজ মুক্ত দেশে কথা বলার সুযোগ পেয়েছি। এখন সুখী সমৃদ্ধ দেশ গড়তে কাজ করে যেত চাই। তিনি আরও বলেন, মদনে পূর্বে কিছু অনাকাংখিত ঘটনা ঘটেছে, এধরণের অনাকাংখিত ঘটনা বন্ধের জন্য জামায়াতের উপজেলা ইউনিয়ন ওয়ার্ডসহ সকল নেতৃবৃন্দ দিনরাত অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছে।কোন দলীয় না তৃতীয় একটি মহল এলাকায় অনাকাংখিত ঘটনা সৃষ্টি করে পরিস্থিতি নৈরাজ্যকর সৃষ্টির লক্ষ্যে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এ অপতৎপরতা মদনে আর হতে দেওয়া যাবে না।
জামায়াতের নেতা কর্মীরা দেশের মানুষকে ভালবাসে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোন সংখ্যা লঘুর উপর কোন প্রকার নির্যাতন যাতে না হয় এজন্য মদন উপজেলা জামায়তের কর্মীরা দিনরাত কষ্ট করে যাচ্ছে এবং মন্দিরে মন্দিরে পাহারা দিচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের আত্মার শান্তি কামনা করে আন্দোলনে অংশগ্রহণকারী আহতদের চিকিৎসার ব্যবস্থার প্রতি গুরুত্ব দিয়ে বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে জামায়াতের নেতা কর্মীরা। ভোটের অধিকার ভাতের অধিকারের জন্য কাউকে যেন কথা বলতে না হয় সে ভাবে কাজ করতে হবে।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,মদন উপজেলা বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়া, সাবেক প্রেসক্লাব সভাপতি আল আমিন তালুকদার, সাবেক প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন তালুকদার উজ্জল, মদন প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংবাদিক ইমরান, সাংবাদিক পাইলট, সাংবাদিক বাবুল, সাংবাদিক নিজাম,সাংবাদিক আলী উসমান, সাংবাদিক মির্জা আল মাহমুদ, সাংবাদিক কামরুজ্জামান প্রমূখ।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied