মুরাদনগরে কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ধর্ষণ মামলার পলাতক আসামি মিনহাজ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকা থেকে মোবাইল ট্র্র্যাকিংয়ের মাধ্যমে তাকে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত মিনহাজ (১৯) উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের মাধবপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান জানান, অভিযুক্ত মিনহাজ ও ধর্ষণের শিকার ওই কিশোরী (১৫) একই এলাকার বাসিন্দা। তাদের উভয়ের সাথে মোবাইল ফোনে যোগাযোগ ছিল। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রোববার রাতে নারায়নগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকা থেকে মুরাদনগর থানার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সোমবার (২৩ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট শুক্রবার রাতে লুডু খেলার কথা বলে মোবাইল ফোনে ওই কিশোরীকে ডেকে আনে মিনহাজ। পরে সুযোগ বুঝে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হয় মিনহাজের পরিবার। পরে গত ১৮ আগস্ট বুধবার রাতে কিশোরীর মা বাদী হয়ে মুরাদনগর থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন।
এমএসএম / জামান
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত