ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জরিপের ফলে তিন আসনে ট্রাম্পকে পেছনে ফেলেছেন কমলা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৮-২০২৪ দুপুর ১১:৪০

জরিপের আভাস অনুযায়ী আসন্ন মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প থেকে তিনটি আসনে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। এই আসনগুলোতে কমলার কাছে ধরাশায়ী হতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার প্রকাশিত নিউইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজের জরিপের ফলাফলে বলা হয়েছে, মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিনের মতো গুরুত্বপূর্ণ তিনটি আসনে এগিয়ে রয়েছেন কমলা। এসব আসনে তাকে সমর্থনকারী ভোটারদের সংখ্যা ৫০ শতাংশ। পক্ষান্তরে ট্রাম্পকে সমর্থন করেন ৪৬ শতাংশ ভোটার। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়, জুনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স এবং ভবিষ্যতে প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্বপালন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকেই। নিজ দলের শীর্ষ পর্যায়ের নেতারাও তার সমালোচনা করেন। সেই প্রেক্ষিতে বাইডেন আসন্ন নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন এবং কমলা হ্যারিসকে সমর্থন দেন। সমর্থনের পরই ডেমোক্র্যাটদের পক্ষে জোর প্রচার শুরু করেন কমলা। ইতিমধ্যেই তার সমাবেশের প্রভাব পড়তে শুরু করেছে ভোটারদের ওপর। আনুষ্ঠানিকভাবে প্রচার শুরুর পর তরুণ ভোটার এবং বিভিন্ন আইনপ্রণেতাদের কাছ থেকে শক্তিশালী সমর্থন পেয়েছেন কমলা।
এদিকে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজকে কমলা রানিং মেট ঘোষণা করার পর থেকেই ডেমোক্র্যাটদের মধ্যে উৎসাহ আরও বৃদ্ধি পেয়েছে। তবে বাইডেন প্রশাসন গাজা ইস্যুতে সরাসরি ইসরাইলের প্রতি সমর্থন করায় চূড়ান্ত ভোটের ফলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বেশ সমালোচনার মুখে পড়েছে দলটি। বিশেষ করে মিশিগান অঙ্গরাজ্যে আরব বংশোদ্ভূত মার্কিন ভোটারদের ভোট হারাতে পারে কমলার দল।

Aminur / Aminur

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া

তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা

অভিজিতের পর আটক নেহা বোরাও