কোটা সংস্কার আন্দোলনের শহীদদের স্মরণে নাঙ্গলকোটে মোমবাতি প্রজ্জলন
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় প্রাণ হারানো শহীদদের স্মরণে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন তারুণ্যের আলো ছাত্রসমাজ মাহিনী উচ্চবিদ্যালয়ে শহীদ মিনারে রবিবার রাতে মোমবাতি জ্বালিয়ে তাদের হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন শিক্ষার্থীরা।
এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নিয়ে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন । এছাড়াও জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাদেরকে শ্রদ্ধা জানানো হয়।
পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা বলেন- আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে। আমাদের শহীদ ভাইদের জন্যই আমরা স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি। যতদিন এ-ই বাংলা রবে ততদিন আমরা তাদের স্মরণ করবো।
এছাড়াও সরকার পতনের পর থেকেই বিভিন্ন ইউনিয়নে যাতে কোন কূচক্রী মহল কোন প্রকার সহিংসতা- রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি ও সংখ্যালঘুদের উপর হামলা ও মন্দির ভাংচুর না করতে পারে সেদিক থেকে বিশেষ ভূমিকা পালন করে আসছে বলেন শিক্ষার্থীরা।
এমএসএম / এমএসএম
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময়, চাইলেন গঠনমূলক পরামর্শ
অর্থ আত্মসাৎ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার
সাতকানিয়া পিডিবিতে গাড়ি মেরামতের এক বছরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ
রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক