ধামইরহাটে জমি নিয়ে দ্বন্দ্বে ৪ জন জখম
ধামইরহাটে জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের আঘাতে ৪ জন জখম হয়েছে। উপজেলার পোড়ানগর গ্রামে ঘটনাটি ঘটে। ধামইরহাট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ভুক্তভোগী পোড়ানগর গ্রামের মোজাহার আলীর পুত্র বাবুল হোসেন জানান, গত ৭আগষ্ট অনুমান বেলা ১০টার দিকে বাড়ির পাশে জমিতে নিজে বিষ ছিটাতে গেলে একই গ্রামের মতিবুলের পুত্র শাহাদত (৩০) ও আজাহার আলীর পুত্র ওবায়দুল (৪৮) বাধা দেয় এবং বাবুলকে এলোপাথাড়ি মারপিট করে মাথায় ও শরীরে জখম করে। বাবুল হোসেনের বোন লিলিফা বেগম ভাইকে উদ্ধারে এগিয়ে গেলে তাকেও বেধড়ক মারপিট ও শ্লীলতা হানি করে এবং হাত ভেঙে দেয়। মারপিটের ঘটনা জানতে পেরে বাবুল হোসেনের নিকটজন তোফাজ্জল হোসেনের পুত্র মিনহাজ (১৮) ও ফজিল উদ্দিনের পুত্র ইদ্রিস আলী (৪০) ঘটনাস্থলে উপস্থিত হলে প্রতিপক্ষ শাহাদাত এবং ওবায়দুল ছাড়াও একই গ্রামের আজাহার আলীর পুত্র মতিবুল (৫০),, আব্দুর রহিমের পুত্র জলিল (৫৫), আবু তালেবের পুত্র মন্টুমিয়া (৫০), মতিবুল হোসেনের স্ত্রী ফাইমা খাতুন (৪০), জুলেখা,বিউটি সহ আরও ৪/৫ জন লাঠি ও দেশি অস্ত্রে সজ্জিত ও সঙ্ঘবদ্ধ হয়ে আজাহার আলীর হুকুমে এলোপাতাড়ি মারপিটে মিনহাজ ও ইদ্রিসের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে জখম করে। বাবুল হোসেনের ছেলে ওয়ালিদ এবং সাবেক ইউপি মেম্বার মিলন হোসেন স্থানীয় লোকের সহযোগিতায় মিনহাজ কে চিকিৎসার জন্য জয়পুরহাট হাসপাতালে এবং বাবুল হোসেন, লিলিফা, ও ইদ্রিসকে চিকিৎসার জন্য ধামইরহাট হাসপাতালে ভর্তি করান। প্রতিপক্ষ মতিবুলের পুত্র শাহাদতের সংগে মুঠোফোনে ০১৭৩৮-৭৬৫১২০ নম্বরে যোগাযোগ করলে তিনি বলেন, " দ্বন্দ্ব যুক্ত জমি নিয়ে আপোষে বসবার কথা ছিল, বৈঠকের আগেই বাবুল হোসেন জমিতে গেলে আমার মা ইউপি মেম্বার ফাইমা খাতুন বাধা দেয়, তাতে বাবুল হোসেনের লোকজনই আমাদেরকে মারপিট করে এবং ভাংচুর করে। আমাদের পক্ষের চার-পাঁচজন লোক জখম হয়। আমরা এই এই দ্বন্দ্বের অবসান চাই।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান