ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক ভেনেজুয়েলার বিরোধীদের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৮-২০২৪ দুপুর ৩:৩৭

বিশ্বজুড়ে ১৭ আগস্ট বিক্ষোভের ডাক দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধীরা। দেশটিতে গত ২৮ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে জয়ী ঘোষণা করা হয়। তবে নির্বাচনে নিজেদের জয়ী দাবি করেন বিরোধীরা। এই দাবির প্রতি সমর্থন চেয়ে গতকাল রোববার দেশটির বিরোধীরা বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরোকে বিজয়ী ঘোষণা করে দেশটির জাতীয় নির্বাচন পরিষদ (সিএনই)। এর মধ্য দিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট হলেন। তবে নির্বাচনের ফলাফলে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন বিরোধীরা। তাঁদের দাবি, মাদুরোর চেয়ে অনেক বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া। জনসমক্ষে ভোটের পুঙ্খানুপুঙ্খ ফলাফল প্রকাশের দাবি জানিয়ে আসছেন বিরোধীরা।

বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, এই শনিবার (১৭ আগস্ট) তাঁরা ভেনেজুয়েলাসহ সারা বিশ্বের সড়কে নেমে বিক্ষোভ দেখাবেন। মারিয়া বলেন, ‘চলুন, একসঙ্গে আওয়াজ তুলি, যাতে পুরো বিশ্ব আমাদের বিজয়কে সমর্থন করে। সত্য ও জনপ্রিয় সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়।’ অন্যদিকে গঞ্জালেজ উরুতিয়া পৃথকভাবে বলেন, ‘আমরা জিতেছি। ভেনেজুয়েলা জিতেছে। দেখা হচ্ছে ১৭ আগস্ট।’

বিরোধী এ দুই নেতা এক সপ্তাহের বেশি সময় ধরে আত্মগোপনে আছেন। মারিয়া সম্প্রতি বলেছিলেন, তিনি তাঁর জীবন নিয়ে শঙ্কায় আছেন। ইতিমধ্যে ভেনেজুয়েলার বিরোধীদলীয় অনেক সদস্যকে তুলে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। মাদুরোর জয়কে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ। তারা নির্বাচনের ফলাফলে স্বচ্ছতা আনার আহ্বান জানিয়েছে।

T.A.S / T.A.S

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া

তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা

অভিজিতের পর আটক নেহা বোরাও