ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড়ে বদলে গেছে দেয়ালের চিত্র


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১২-৮-২০২৪ বিকাল ৫:০
ট্রাফিক ব্যবস্থাপনা,পরিষ্কার পরিচ্ছন্নতা ও শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় সেজে উঠছে রায়গঞ্জ উপজেলা। সোমবার সকাল থেকে রায়গঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে রায়গঞ্জ পৌর এলাকার ধানঘরা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে গ্রাফিতি অঙ্কন করতে দেখা যায়। এসব গ্রাফিতিতে বৈষম্য-স্বৈরাচার বিরোধী, গঠনতন্ত্র পুনর্গঠন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নিমার্ণের চিত্র প্রদর্শন ফুটে ওঠে। 
 
অঙ্কনকৃত শিক্ষার্থীরা বলেন, এতদিন খাতায় অঙ্কন করেছি। আজ বিদ্যালয়ের দেয়ালে করছি তাও আবার দ্বিতীয় স্বাধীনতার কাজ। দেশের স্বার্থে কাজ করতে পেরে নিজেদের ধন্য মনে করছি।  
 
ট্রাফিক বিভাগে দায়িত্বে থাকা শিক্ষার্থীরা বলেন, দেশের কাজে নিজেকে অংশীদার করতে পেরে ভাগ্যবান মনে করছি। সবাই স্বার্থ ত্যাগ করে দেশকে ভালোবাসলে এ দেশ একদিন উন্নত দেশে পরিণত হবে।  
 
স্থানীয়রা বলেন, এ যেন নতুন এক দেশকে দেখতে পাচ্ছি। বিশেষ করে রায়গঞ্জ উপজেলাকে নতুন নতুন লাগছে। তরুণদের হাতে গড়া এ দেশ যেন কোন অপশক্তি গ্রাস করতে না পারে। সবাই এগিয়ে আসলে দেশও এগিয়ে যাবে।  উপজেলার বিভিন্ন স্থানে গ্রাফিতি অঙ্কনের কাজ অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা।
 
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ বলেন, ৫২ এর ভাষা আন্দোলনে আমরা বাক স্বাধিনতা হারাতে বসেছিলাম। আবারও ২০২৪ সালে সেই রকম পরিস্থিতীর স্বীকার হই। আন্দোলনে বিজয়ী হওয়ায় এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মদের জানানোর জন্য গ্রাফিতি, দেওয়াল লেখনের কাজ করছি।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের