ইসরায়েলের সেনা সদর দপ্তরে হিজবুল্লাহর হামলা
লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলে হামলা চালিয়েছে। আল মায়াদিন টেলিভিশনের এক প্রতিবেদন অনুযায়ী, গালিলি এলাকার গাটোনে অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর ১৪৬তম ডিভিসনের নতুন সদর দপ্তরে একাধিক কাতিউশা রকেট দিয়ে ওই হামলা চালানো হয়েছে। খবর এএফপির।
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে ৩০টি প্রজেক্টাইল ছুড়ে মারা হয়েছে বলে তারা শনাক্ত করতে পেরেছে। তারা এসব প্রজেক্টাইল লক্ষ্য করে গুলি চালিয়েছে। এদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের বিমান হামলায় ইরানপন্থি এই গোষ্ঠীর দুই যোদ্ধা নিহত হয়েছেন। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে যে, রোববার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ওই দুই যোদ্ধা নিহত হন। এর কয়েকদিন আগেই স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যে, ইসরায়েলের হামলায় তাদের এক যোদ্ধা নিহত হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। গাজায় সংঘাত শুরুর পর থেকেই হামাসের প্রতি একাত্মতা প্রকাশ করে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। ফলে সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে।
এর আগে দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম ও শহরে ইসরায়েলের বিমান হামলার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায় যে, তাদের যোদ্ধারা ইসরায়েলের ম্যানত মোশাভ ও পশ্চিম গ্যালিলি অঞ্চলের দু’টি সামরিক ঘাঁটিতে এক ঝাঁক কাতিউশা রকেট নিক্ষেপ করেছে। ওই ঘাঁটিগুলোর আয়রন ডোমের ব্যাটারির পাশাপাশি গোলন্দাজ বাঙ্কার টার্গেট করে এসব রকেট নিক্ষেপ করা হয়।
T.A.S / T.A.S
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান
রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি
হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও
‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা
নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া
তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা