ইন্দুরকানীতে ভোক্তা অধিকার কে সাথে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বাজার মনিটরিং
পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষথেকে বাজার মনিটরিং করা হয়েছ।১২ আগষ্ট সোমবার সাকলে উপজেলার ইন্দুরকানী বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন পিরোজপুরের সহকারি পরিচালক দেবাশিষ রায় ও স্থানীয় শিক্ষার্থীরা যৌথ ভাবে ব্যবসায়ীদের সচেতন করেন। সকল দোকানে মূল্য তালিকা প্রদর্শন করতে ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য উৎসাহিত করেন। যেসকল ব্যবসায়ীগন ভালভাবে ব্যবসা পরিচারনা করেন শিক্ষার্থীরা তাদের শুভেচ্ছা পুরষ্কারে ভূষিত করেন।এসময শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মো,কিবরিয়া,ইউছুফ,মারুফ,তামান্না,রিফাত,জান্নাতী,প্রিয়া,রিপা লিমা প্রমুখ।
সাধারণ শিক্ষার্থীদের মুখপাত্র হিসেবে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ইন্দুরকানীর উপজেলার নাগরিক আব্দুল্লাহ ফাহাদ,তিনি জানান শহীদ আবু সাঈদ,মীর মুগ্ধ,ফাইয়াজ ফারহানদের পবিত্র রক্ত বাংলাদেশের ছাত্র সমাজেকে তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে শপথ করিয়েছে তারই ধারাবাহিকতায় ইন্দুরকানী কে একটি মডেল উপজেলায় পরিনত করতে ইন্দুরকানীর ছাত্র সমাজ বদ্ধপরিকর, আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের সোশ্যাল এক্টিভিটিস অব্যাহত রাখবো,শিক্ষার্থীরা শুধু বাজার মনিটরিং এ সীমাবদ্ধ থাকবেনা এই দেশের অন্যায় অবিচার এবং সমাজের রন্ধে প্রবেশ করা দুর্নীতি,অনিয়ম এবং সকল বৈষম্যমূলক কাজকে প্রতিহত করবে।
আমাদের আরো অনেক কাজ আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন। এসময় কোন ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন কিনা?জানতে চাইলে ফাহাদ বলেন; আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি আমরা কোন সমন্বয়ক হতে আসিনি আমরা ইন্দুরকানীর সাধারণ শিক্ষার্থী সমাজ শুধু আমাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আপনি যদি কোন কাজ করেন আর সেটা করতে যদি বাধা আসে তাহলে বুঝবেন আপনি সঠিক কাজটাই করছেন।কোন কোন কুচক্রী মহল হয়তো ছড়াচ্ছে আমরা সমন্বয়ক হতে এসেছি এটা একদম ই মিথ্যা কথা আপনার নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করার ইচ্ছা থাকলে কোন কমিটির দরকার নেই আমাদের প্লাটফর্ম সবার জন্য উন্মুক্ত সবাই ই এখানে এসে আমাদের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করতে পারবেন
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান