সাভারে থানার কার্যক্রম বিষয়ে বিভিন্ন শ্রেণী পেশার সহিত উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর মতবিনিময়
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে সরকার পতনের পরবর্তী আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে তা স্বাভাবিক অবস্থায় ফেরাতে পুলিশ প্রশাসনের আয়োজনে ,রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের শিক্ষার্থী,সুধীজনের সাথে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ১২ আগষ্ট সকালে সাভার উপজেলা পরিষদের অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সাভার থানার স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতেই এই সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দের সভাপতিত্বে বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা পুলিশের আচারণ ঠিক করে জননিরাপত্তা নিশ্চিতে নিরপেক্ষভাবে কাজ করার দাবি জানান। এছাড়া বক্তারা সামনের দিনে জননিরাপত্তা নিশ্চিতের লক্ষে সমান সেবা পাবার বিষয়ে জোর দাবী জানান। পুলিশ যেন ভবিষ্যতে কোন দলীয় কাজে ব্যবহৃত না হয়ে রাষ্ট্রীয় সংস্থা হিসেবে কাজ করে। বর্তমান সরকারের আমলে কোন দুষ্কৃতিকারী যেন প্রস্রয় না পাই সেদিকে সজাগ দৃষ্টি রাখার ক্ষেত্রে পুলিশ বাহিনীকে সতর্ক করেন। ভবিষ্যতে পুলিশ বাহিনী মানবিক ও সেবক হয়ে কাজ করে ।
এ সময় ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্শিরা হাবিব, জাঃ বিঃ ইতিহাস বিভাগের অধ্যাপকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ,সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন, সাবেক পৌর মেয়র রেফাত উল্লাহ, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ জামাল উদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাবেক ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম, পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান, জামায়াত নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাসান মাহমুদ মাষ্টার, এডভোকেট শহিদুল ইসলাম, সাভার মডেল কলেজের সাবেক অধ্যক্ষ তৌহিদ হোসেন, সাভার মডেল শিক্ষক মো. হোসেন রানা, ঢাকা জেলা যুবদল নেতা আব্বাস উদ্দিন পাপ্পু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে সেনা কর্মকর্তাদের পাশাপাশি সাভার মডেল থানা এবং ডিবির অফিসার ইনচার্জ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে থানা থেকে লুন্ঠিত অস্ত্র উদ্ধারে সবার সহযোগীতা চাওয়া হয়। নেতৃবৃন্দ থানার সব পুলিশ সদস্যকে অন্যত্র বদলি করে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির দাবি জানান। বৈঠকে কাউকে প্রতিপক্ষ না ভেবে আইনশৃঙ্খলা রক্ষায় সবার একযোগে কাজ করার উপরও গুরুত্বারোপ করা হয়েছে। এই সভার পর বিকেলে পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান ও সেনা কর্মকর্তারা রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সাভার মডেল থানায় যান। এর পর পুলিশ সুপার উপস্হিত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে পুনরায় থানার কাজ শুরু করার বিষয়ে প্রেস ব্রিফং এর মাধ্যমে চালু করেন। বিভিন্ন গনমাধ্যমের সাথে প্রশ্নত্তোর পর্বে সকলের সহযোগিতা কামনা করেন। তাৎক্ষনিক কয়েকজন ভুক্তভোগীকে আইনের সেবা নিতে থানাতে আসতে দেখা যায়। সার্বিক পরিস্হিতিতে আইনগত ভাবে সেবা নিশ্চিত করার আশ্বাস দেন। তবে থানা ভবন আগুনে পুড়িয়ে দেওয়ার কারণে পুলিশ এখনো স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ