ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বিপ্লবের মুষ্ঠি ছেড়ে তরুণরা হাতে নিয়েছে রঙ-তুলি


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৩-৮-২০২৪ বিকাল ৫:৪৫

উত্তরের জেলা গাইবান্ধা বিভিন্ন ধর্মাবলম্বির ২৫ লক্ষ মানুষের বসবাস। তবে শিক্ষা অঙ্গনে নেই অসাম্প্রদায়িক চেতনা। নতুন বাংলাদেশকে স্বাগত জানাতে নতুনভাবে সাজানো হচ্ছে গাইবান্ধাকে। বিপ্লবের মুষ্ঠি ছেড়ে তরুণরা হাতে তুলে নিয়েছে রঙ-তুলি। রঙ্গে রাঙ্গিয়ে নতুন করে সাজানো হচ্ছে অপরিচ্ছন্ন দেয়ালগুলো। গাইবান্ধাবাসী বলছে, এমন কাজ এর আগে দেখেননি তারা।
 
জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে স্কুল-কলেজ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দেয়ালে অঙ্কিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা চিত্রকলা। রঙ তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে শহীদ ছাত্র আবু সাঈদসহ অসংখ্য আত্মত্যাগী শিক্ষার্থীদের প্রতিচ্ছবি ও বিভিন্ন স্লোগান। ছাত্র-জনতার আন্দোলনের ক্ষত গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে দেয়ালে দেয়ালে।

মঙ্গলবার (১৩ আগস্ট) গাইবান্ধা শহর ঘুড়ে বিভিন্ন স্কুল কলেজের দেয়ালে দেখা গেছে এমন চিত্র। কেউ দিচ্ছেন নির্দেশনা কেউবা দেয়ালে আঁকছেন। তীব্র গরমও দমিয়ে রাখতে পারছে না এ শিক্ষার্থীদের চিত্রকলা। শিক্ষার্থীদের কোমল হাতের ছোয়ায় আবারও হেসে উঠছে বহু বছরের পুরনো জং ধরা দেওয়াল গুলো। রঙে রঙিন হচ্ছে গাইবান্ধার পথপ্রান্তর। ফুটপাত থেকে রাজপথের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে প্রতিবাদী শিক্ষার্থীদের শব্দ চয়ন।

শিক্ষার্থীরা বলছেন, এসব চিত্রকলার মধ্য দিয়ে আন্দোলনে শহীদদের স্মরণ করা হচ্ছে। শহীদদের স্মৃতি ধরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ছাত্ররা স্বত:ফূর্ত ভাবে এই কাজে অংশ নিয়েছি। আমরা দেয়াল সাজানোর মাধ্যমে দেশকে রাঙিয়ে তুলতে চাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক রাকিব হাসান বলেন, একটি সুন্দর পরিবেশ উপহার দিতে গ্রাফিতিতে গাইবান্ধার শিক্ষার্থীরাও থেমে নেই। আমরা বিশ্বাস করি তরুণদের হাত ধরেই বাংলাদেশে নতুন সূর্য উদিত হবে। তাই আমাদের এই আয়োজন ও অংশগ্রহণ।

এ বিষয়ে গাইবান্ধার সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু বলেন, আমরা তরুণদের চোখেই আগামী দিনের বাংলাদেশকে দেখি। তরুণরা তাদের এই দেয়াল চিত্রের মাধ্যমে দেশকে এবং দেশের সম্ভাবনাকে ফুটিয়ে তোলার চেষ্টা সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের সুন্দর প্রতিভায় রূপান্তরিত হোক অসম্প্রাদায়িক বাংলাদেশ।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা