ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রামে সরকারি জমি দখলের অভিযোগ


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ১-৬-২০২১ বিকাল ৬:৯
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের সরকারেরহাট এলাকায় অবৈধভাবে সরকারি সড়কের জমি দখলের অভিযোগ উঠেছে।
 
জানা গেছে, সরকারি আইন ও নিয়ম-নীতির তোয়াক্কা না করে ওই ইউনিয়নের সরকারেরহাট বাজার থেকে প্রায় ২০০ গজ সামনে বাউরা রোডে কিন্ডারগার্টেন সংলগ্ন সরকারি খাস খতিয়ানে প্রায় ১২ শতাংশ জমির সড়ক অবৈধভাবে দখল করে স'মিল ঘর নির্মাণের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
 
স্থানীয় বাসিন্দারা জমি দখলের ঘটনাটি লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) লিখিতভাবে জানিয়েছেন। গত দুই সপ্তাহ আগে দখলকৃত সড়ক ও সংলগ্ন জায়গায় নির্মিত ঘরের সামনে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ কার্যালয় জোংড়া ইউনিয়ন শাখার সাইনবোর্ড দেয়া হয়েছে। স্থানীয় লোকজনদের দাবি, একটি মহল দলীয় প্রভাব খাটিয়ে জমি ও সড়ক দখল করে বিক্রির চেষ্টা করছে।  
 
স’মিল ঘরের মালিক নারায়ণ চন্দ্র বলেন, শ্রমিক নেতারা আছেন, তারা বুঝবেন। ওনারা আমাকে জায়গা দিয়েছেন। ঘরের সামনে অফিস করবেন, পেছনে স’মিল চলবে বলেছেন। সরাতে বললে আমি সরিয়ে নেব।  
 
শ্রমিক লীগ জোংড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আলিউল ইসলাম বলেন, আমরা দলীয় নেতাদের জানিয়ে অফিস করেছি। জোংড়া ইউনিয়ন আওয়ামী লীগ ১৫ হাজার টাকা দিয়েছে। এমপি সাহেবও জানেন। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন, সহকারী কমিশনারসহ (ভূমি) দখলে নেয়া সড়ক ও জায়গা পরিদর্শন করেছি। আমরা দখলদারদের পাইনি। ইউনিয়ন তহসিলদারকে জায়গা চিহিৃত করে লাল নিশান দিয়ে অবৈধভাবে নির্মিত ঘর সরানোর জন্য বলতে বলেছি। না সরালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত