ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

চৌদ্দগ্রামে আলকরা ইউপি কার্যালয় ভাংচুর, মালামাল সহ গুরুত্বপূর্ণ নথি লুট


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৩-৮-২০২৪ বিকাল ৫:৫৩

কুমিল্লার চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা পরিষদের বিভিন্ন স্থাপনা, প্রয়োজনীয় আসবাবপত্র ভাংচুর সহ পরিষদের ভেতরে থাকা সরকারি মালামাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (১০ আগস্ট) গভীর রাতে।

আলকরা ইউপি সূত্রে জানা গেছে, দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা শনিবার গভীর রাতে আলকরা ইউনিয়ন পরিষদে ভাংচুর চালায়। এ সময় তারা পরিষদের আসবাবপত্র, স্থাপনা ভাংচুর, ২টি কম্পিউটার, ৩টি প্রিন্টার, ২টি স্ক্যানার, ১টি এসি, ভিজিডি এর চাউল সহ বিভিন্ন সরকারি মালামাল এবং আলমিরা ভেঙ্গে গুরুত্বপূর্ণ নথিপত্র পিকআপ ভ্যানে করে লুট করে নিয়ে যায়। এ সময় আশেপাশের কেউ কেউ বিষয়টি দেখলেও ভয়ে সামনে এসে বাধা দেয়নি। ঘটনার পরদিন বিষয়টি মৌখিকভাবে উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এখনো দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এ বিষয়ে কোনো আইনী সহায়তা গ্রহণ করা সম্ভব হয়নি বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই এ বিষয়ে আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে আলকরা ইউপি সচিব শামসুল আলকরা জানান, ‘শনিবার (১০ আগস্ট) গভীর রাতে দুর্বৃত্তরা আলকরা ইউপি কার্যালয় ভাংচুর সহ লুটপাট করে। এ সময় তারা পরিষদের ২টি কম্পিউটার, ৩টি প্রিন্টার, ২টি স্ক্যানার, ১টি এসি, ভিজিডি এর চাউল সহ বিভিন্ন সরকারি মালামাল এবং গুরুত্বপূর্ণ নথিপত্র  লুট করে নিয়ে যায়। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। বিষয়টি মৌখিকভাবে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। বর্তমানে পুলিশি কার্যক্রম স্থগিত থাকায় এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা সম্ভব হয়নি। পুলিশি সেবা শুরু হলেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।’

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা