ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৪৪ লাখ ছাড়াল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২১ সকাল ৯:৩১

স্বাস্থ্যবিধি মানা ও টিকাদানের হার বাড়ানোর ফলে করোনা পরিস্থিতি কিছুটা স্বস্তির আভাস দিলেও বিশ্বজুড়ে এর প্রভাব কমেনি। এখন পর্যন্ত বিশ্বে করোনায় সাড়ে ৪৪ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২১ কোটি ৩৩ লাখ মানুষের।

গত একদিনে বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৬৪ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১১ হাজার মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৩৩ লাখ ১ হাজার ৬১ জনের। মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৫৩ হাজার ৬৩৯ জনের।

করোনা থেকে সেরে উঠেছেন ১৯ কোটি ৮ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন প্রায় এক কোটি ৮০ লাখ। এদের মধ্যে ১ লাখ ১২ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ১৪ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৬৭ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৬০ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৫০ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৫ লাখ ৮৩ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৪ হাজার ৯৪৪ জনের।

তালিকায় ২৭ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনের এবং মৃত্যু হয়েছে ২৫ হাজার ৩৯৯ জনের। এখন করোনা রোগী রয়েছেন ৬৯ হাজার ৪৬০ জন। এদের মধ্যে ১৪৩৮ জনের অবস্থা গুরুতর।

বিশ্বের বিভিন্ন দেশে জোরকদমে চলছে টিকাদান। এরই মধ্যে বেশিরভাগ দেশ তাদের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার বেশিরভাগকে টিকা দিয়ে ফেলেছে। টিকা দেয়ার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিথিল করা হয়েছে করোনা বিধিনিষেধ। এছাড়া যেসব দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রয়েছে সেসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে বিভিন্ন দেশ।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮