আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলার জুড়ী, বড়লেখা ও কুলাউড়া উপজেলার প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।এসভায় সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জুড়ী, বড়লেখা ও কুলাউড়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদুল আহসান। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আদনান, লেফটেন্যান্ট ত্বোয়াসিন, লেফটেন্যান্ট আরাফাত।
সোমবার (১৩ আগস্ট) বিকেলে বড়লেখা উপজেলার টেকনিক্যাল ইনস্টিটিউট (অস্থায়ী সেনাক্যাম্প) এর সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন, বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম, জুড়ীর সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, জুড়ী থানার ওসি মোঃ মেহেদী হাসান, বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, কুলাউড়া থানার ওসি আলী মাহমুদ মিঠুন, বড়লেখা উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিন, জুড়ী উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মণি, বড়লেখা পৌরসভা মেয়র আবু ইমরান চৌধুরী মোঃ কামরান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, জুড়ী উপজেলা জামায়াতের আমির হাফিজ নাজমুল ইসলাম, বড়লেখা উপজেলা জামায়াতের আমীর ফয়ছল আহমদ, কুলাউড়া উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল মুমতাজ আলী, বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনফর আলী, সুজানগর ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নছিব আলী, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী, ছাত্র প্রতিনিধি তারেক মিয়া, আব্দুল্লাহ (জুড়ী), আবু হাসান (বড়লেখা), আতিকুর রহমান তারেক ( কুলাউড়া ) প্রমুখ।
মতবিনিময় সভায় কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদুল আহসান বলেন, আগামীর বাংলাদেশ একটি স্বচ্ছ, জবাবদিহি ও সম্পূর্ণ গণতান্ত্রিক কাঠামোতে আনতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলকে কাজ করার আহ্বান জানান তিনি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করে যাচ্ছি। কেউ যদি কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, যেকোনো ধরনের গুজব প্রচার থেকে সবাইকে বিরত থাকতে হবে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ