আর নির্বাচনে দাঁড়াবেন না জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা
আর নির্বাচন না করার ঘোষণা দিয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর দায়িত্ব শেষ করতে যাচ্ছেন তিনি। টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় বুধবার তিনি এ কথা জানান। খবর দ্য ইকোনমিক টাইমসের।
রাজনৈতিক কেলেঙ্কারি ও জাপানে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার ফলে এই মেয়াদ শেষেই প্রধানমন্ত্রী হিসেবে আর নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন তিনি নিজেই। টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় বুধবার তিনি বলেছেন, সেপ্টেম্বরে আমার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আমি প্রধানমন্ত্রী হিসেবে যা করতে পারি তার সবকিছুই আমি করে যাব। প্রতিবেদনে বলা হয়, আসছে সেপ্টেম্বর মাসে ফুমিও কিশিদা সরকারপ্রধানের পদ থেকে সরে দাঁড়াবেন। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা হিসেবে তিনি পুনর্নির্বাচিত হওয়ার চেষ্টা করবেন না। আর্থিক প্রতিবেদন নিয়ে কেলেঙ্কারির কারণে সরকারের জনপ্রিয়তা হারানোর মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হলো।
সংবাদ সম্মেলনে ফুমিও কিশিদা বলেন, ‘সেপ্টেম্বরে আমার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে যা কিছু করা সম্ভব সব করব আমি।’ ঘোষণা অনুযায়ী পদত্যাগ করলে প্রধানমন্ত্রী হিসেবে কিশিদার তিন বছরের মেয়াদকালের অবসান ঘটবে।
এএফপি জানিয়েছে, তার সরে যাওয়ার ঘোষণায় এলডিপি পার্টিতে নতুন দলীয় প্রধান ও বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশের নেতা হওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সেপ্টেম্বরে এলডিপির নতুন একজন নেতা নির্বাচিত হওয়ার পর কিশিদা (৬৭) সরে যাবেন।
T.A.S / T.A.S
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান
রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি
হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও
‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা
নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া
তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা