স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কুমিল্লায় বিএনপির বিক্ষােভ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন অন্তর্র্বতী সরকারের দায়িত্বে থেকে কোন দলের পক্ষ সাফাই গাইতে পারেন না।তিনি থাকবেন নিরপেক্ষ।কিন্তু সেখানে না থেকে তিনি গণতন্ত্র হরণকারী একটি দলের পক্ষে কথা বলেছেন। তাদের দল কিভাবে চলবে,সেই পরামর্শ দিচ্ছেন।
গুম,খুন,দমন নিপীড়নে,হামলা,মামলায় জড়িত আওয়ামী লীগের তাবেদারি করছেন।গণতন্ত্রের মা খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের অনুসারি বিএনপি নেতারা এটা কোনভাবেই মেনে নিতে পারছেন না।তাই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পদত্যাগ চাই।
মঙ্গলবার( ১৩ আগষ্ট) বিকালে কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির বিক্ষােভ মিছিল শেষে নগরের কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত বক্তৃতায় বক্তারা এসব কথা বলেন।
বিক্ষােভ মিছিলে অংশ নেন কুমিল্লায় মহানগর বিএনপির আহবায়ক সাবেক যুব ও ছাত্রনেতা উৎবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন,মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু,দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আক্কাস,ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,নেছার আহমেদ রাজু,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক ভিপি আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার প্রমুখ।
এমএসএম / এমএসএম
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত