সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
মিথ্যা মামলায় কারা নির্যাতিত সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনার মদনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে মদনের সর্বস্তরের জনগণ।
রোজ বুধবার ১৪ আগস্ট সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী ও মহিলারা মদন পৌরসভার রাজপথ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, মদন উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি চানগাঁও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ,
সাবেক উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবু তাহের আজাদ, ফতেপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা রফিকুল ইসলাম, ফতেপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা সামিউল হায়দার শফি,উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সেকুল,
পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক পৌর বিএনপির সভাপতি সাইদুর রহমান সম্রাট, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক শামসুল আলম লালু, উপজেলা যুবদল সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিপন, পৌর বিএনপি নেতা ও মদন উপজেলা বাংলাদেশ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়াসহ অন্যান্য প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী খুনী হাসিনা সরকারের রোষানলে পড়ে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মিথ্যা মামলায় ফরমায়েসী রায়ে দীর্ঘ ১৭ বছর যাবৎ কারাগারের অন্ধকার প্রকোষ্টে মানবেতর জীবন যাপন করছে। তারা বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কাছে অবিলম্বে দ্রুত লুৎফুজ্জামান বাবর এর নিঃশর্ত মুক্তির দাবী জানায়।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান