হাসিনার বিচারের দাবিতে জয়পুরহাটে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত
রক্ত ভেজা বাংলায়,খুনি হাসিনার ঠাই নাই এই স্লোগান নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের গণহত্যা ও তাদের দোসরদের বিচারের দাবিতে জয়পুরহাটে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার সকালে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বিশাল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শহর বিএনপির আহবায়ক মতিউর রহমান,জেলা বিএনপির সদস্য আব্দুস সামাদ বাবু,মোহাম্মদ আনিসুর রহমান তালুকদার, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ জহুরুল ইসলাম, ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, শহর ছাত্রদলের আহবায়ক গোলাম মাহফুজ শুভসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কতৃক ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি করে গণহত্যা ও তাদের দোসরদের অনতিবিলম্বে বিচারের করতে হবে। এবং শেখ হাসিনাসহ যারা বিদেশে পলাতক রয়েছে তাদেরকে দেশে ফিরে এনে বিচারের আওতায় আনতে হবে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied