ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


আবু নাইম শাহ,  কোটালীপাড়া  photo আবু নাইম শাহ, কোটালীপাড়া
প্রকাশিত: ১৪-৮-২০২৪ দুপুর ৪:১

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ‘ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য করা ও শেখ হাসিনার  বিরুদ্ধে  মিথ্যা মামলার  প্রতিবাদে  কোটালীপাড়ায়  উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (১৪ আগস্ট)   সকাল ১১ টায় কোটালীপাড়া  উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন ইউনিয়ন সমূহ থেকে হাজার হাজার নেতাকর্মী কোটালীপাড়া উপজেলা  চত্তরে জড়ো হতে থাকে। মিছিলটি উপজেলা চত্ত্বর  থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে  গিয়ে শেষ হয়। পরে সেখানে  শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ও তার বিরুদ্ধে আনিতো মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানায় নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া  উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, হাজী কামাল হোসেন শেখ,  সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল তাজ, যুবলীগ সভাপতি ফজলুর রহমান দিপু, সহ সভাপতি নজরুল ইসলাম হাজরা মন্নু,  সাধারণ সম্পাদক বাবুল হাজরা,  সেচ্ছাসেবক লীগ সভাপতি খায়রুল রাজ্জাক খসরু, সহ সভাপতি মোঃ কামরুল হাসান শাহ,  সাধারণ সম্পাদক বাবলু হাজরা, শেখ কাইউম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান মুন, সাবেক সভাপতি স্বপন তালুকদার  , সাবেক  সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটনসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, গতকাল মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে।  আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যতদিন পর্যন্ত এই মিথ্যা মামলা প্রত্যাহার ও আমাদের প্রিয় নেত্রীকে দেশে ফিরিয়ে না আনা হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। 

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন