রায়গঞ্জে চলাচলের রাস্তায় প্রাচীর নির্মাণের অভিযোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জের রাস্তা বন্ধ করে বসতবাড়ির সিমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার চান্দাইকোনা পূর্বপাড়া এলাকার জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে বসতবাড়ির সিমানা প্রাচীর নির্মাণের অভিযোগে ১৪ আগস্ট রবিউল আওয়াল জোসনার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে নুর মোহাম্মদের ছেলে মো. ইউছুফ আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ইউসুফ আলীসহ তার প্রতিবেশী প্রায় ১৫-২০ টি পরিবার চান্দাইকোনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বসবাস করে আসছে। তাদের
মহল্লা থেকে সরকারি রাস্তায় যাতায়াতের জন্য এলাকাবাসীর জায়গাহ অভিযুক্ত রবিউল আওয়াল জোসনা তার রাস্তার অংশের জায়গায় জোর পূর্বক মহল্লাবাসীর এক মাত্র যাতায়াতের রাস্তা বন্ধ করে পাকা দেওয়াল নির্মাণ করে চলেছে। যার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোন দিকনির্দেশনা দেয় নাই। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত এলাকাবাসী যাতায়াত করছে। এলাকার সচেতন মহল জানায়, সকল সমস্যা নিরসন করে রাস্তাটি চলাচলের উপযোগি করার দাবি।
এ বিষয়ে আছিয়া বেগম নামে স্থানীয় বাসিন্দা বলেন, আমার বাড়ির ওয়াল ঘেঁষে প্রাচীর নির্মাণ করায় চলাচলের রাস্তা একেবারেই বন্ধ হয়ে গেছে। আমি এর সমাধান চাই।এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বললে তারা বলেন, এর একটা সমাধান হওয়া দরকার। সেখানে যারা বসবাস করছে তাদের বিষেয় মানবিক দৃষ্টি দেওয়া দরকার।
প্রাচীর নির্মাণের কথা স্বীকার করে অভিযুক্ত রবিউল আওয়াল জোসনা বলেন, আমি যে জায়গায় প্রাচীর তুলেছি, সেটা আমার ক্রয়কৃত সম্পত্তি। এছাড়াও, আমি চলাচলের জন্য আলোচনা করে একটা অংশ রাস্তার জন্য রেখে প্রাচীর নির্মাণ করছি। এই অভিযোগ সম্পূর্ণ অযৌক্তিক।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, এ সংক্রান্ত লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা