ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে এক নারীকে গলা কেটে হত্যাচেষ্টা


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৪-৮-২০২৪ দুপুর ৪:৪৩

পিরোজপুর এক নারীকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিনগত রাতে সদর উপজেলার কুমারখালী গ্রামের পুলিশ লাইনস্ সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পিরোজপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আল্লাদী নামের ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আল্লাদী (৪৫) কুমারখালী এলাকার মুচি দরিদ্র পরিবারের দিলীপ দাসের স্ত্রী। 
স্থানীয় ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আবু সিকদার জানান, আল্লাদীর ছেলে তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছে। মানুসিকভাবে অনেকটাই ভারসাম্যহীন স্বামী দিলীপকে নিয়ে ঘরের মধ্যে একাই ছিল তারা। রাত সাড়ে ৭ টার দিকে আল্লাদীর ঘরের সামনে থাকা দোকানের লোকজন তার গলা কাটার বিষয়টি জানতে পারে। এরপর সেখান থেকে আল্লাদীকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। আল্লাদীর পরিবারের সাথে কারও কোন শত্রুতা ছিল না বলেও জানান কাউন্সিলর আবু সিকদার।
পিরোজপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার রহিতোষ দাস জানান, গলার সামনের অংশ কেটে গেলেও, রক্ত বন্ধ করতে পারায় বর্তমানে আল্লাদী আশংকামুক্ত রয়েছে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, পারিবারিক কোন কারনে দূর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তদন্ত শেষে বিষয়টি স্পষ্টভাবে বলা যাবে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত