ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সাভার সরকারি কলেজের উপাধ্যক্ষকে অব্যাহতি


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১৪-৮-২০২৪ রাত ১০:৯

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রবল আন্দোলনের মুখে সাভার সরকারি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. দিল আফরোজা শামীম হেনাকে অব্যাহতি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগষ্ট) সাভার সরকারি কলেজ শিক্ষক পরিষদের তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে তাকে অব্যাহতি প্রদান করা হয়। 

সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইমরুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ৯ দপ্তরে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আদেশের একটি কপি প্রতিবেদকের হাতে রয়েছে। 

অব্যাহতির আদেশের পর আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়েছেন মর্মে ঘোষণাও দেন অধ্যক্ষ। এ সময় শিক্ষক পরিষদ, বিভাগীয় প্রধানগণসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পরাজিত স্বৈরাচার সরকারের অন্যতম সহযোগী এবং সাভার সরকারি কলেজের অবৈধ উপাধ্যক্ষ উল্লেখ করে ড. দিল আফরোজা শামীম হেনার অপসারণ ও অবিলম্বে পদত্যাগসহ ১৮ দফা দাবি পেশ করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ড. দিল আফরোজা শামীম হেনা পহেলা নভেম্বর ১৯৯৫ সালে প্রভাষক হিসেবে সাভার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগদান করেন। 

২০১৬ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান মঞ্জুরুল আলম খান তপনকে রাজনৈতিকভাবে হেনস্তার পর সাময়িক বরখাস্ত করিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ওই বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব বাগিয়ে নেন। এরপর পালাক্রমে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি ২০১৭ সালে সরকার দলীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুনরায় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষের দায়িত্ব নেন ড. দিল আফরোজা শামীম হেনা। তিনি সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লার স্ত্রী। দীর্ঘ ৭ বছর ধরে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে সবার মুখ বন্ধ করে রাখেন অব্যাহতি প্রাপ্ত এই উপাধ্যক্ষ। তার বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক ভাবে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের নির্যাতনের অভিযোগ রয়েছে। ড. দিল আফরোজা শামীম হেনার অব্যাহতির পর কলেজে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা