ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-৮-২০২৪ দুপুর ১২:০

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনে ৩২ জন নিহত হয়েছেন। এনিয়ে উপত্যকায় নিহতের সংখ্যা পৌঁছেছে ৩৯ হাজার ৯২৯ জনে। আহত ৯২ হাজার ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সির।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোর থেকে বুধবার ভোর পর্যন্ত গাজার দুই এলাকায় বোমা ও রকেট হামলায় ৪০ জন নিহতের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রকৃতপক্ষে নিহতের সংখ্যা আরও বেশি। অনেকেই ধ্বংসস্তূপের আড়ালে চাপা পড়েছেন। ধ্বংসস্তূপের কারণে ওই দুই এলাকার অনেক সড়কও বন্ধ হয়ে গেছে। উদ্ধারকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।

হামাস ও ইসরায়েলের মধ্যে সমঝোতা এবং গাজায় যুদ্ধবিরতির জন্য অভিযানের শুরু থেকে কাজ করছে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার। স্থায়ী যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির জন্য দু’পক্ষকে একটি নতুন চুক্তির আওতায় আনতে চেষ্টা করেছেন মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিরা। আজ ১৫ আগস্ট ছিল সেই চুক্তি সংক্রান্ত বৈঠক। ইসরায়েল ও হামাস নেতাদের সেই বৈঠকে আসার আহ্বানও জানানো হয়েছিল। ইসরায়েল তাতে সায় দিলেও হামাস জানিয়েছে, নতুন কোনো বৈঠকে তারা বসবে না।

T.A.S / T.A.S

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া

তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা

অভিজিতের পর আটক নেহা বোরাও