ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৫-৮-২০২৪ দুপুর ১:৪৬

মৌলভীবাজার জেলার জুড়ীতে  উপজেলার পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল সহ অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী উপজেলা কমপ্লেক্সে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন।

এ সময় জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মণি ও ভাইস চেয়ারম্যান জুয়েল রানার পদত্যাগের দাবিতে দুই দিন ধরে নানা স্লোগানে মুখরিত করে রেখেছে পুরো উপজেলা প্রাঙ্গণ। এ দুই জনপ্রতিনিধি পদত্যাগ না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। পাশাপাশি ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান  এবং ছাত্র বিরোধী মিছিলে সরাসরি অংশ নেয়ায় জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও সমকাল প্রতিনিধি বেলাল হোসাইন, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কামরুল হাসান নোমানসহ কয়েকজন সাংবাদিক যাতে কোন সরকারি অনুষ্ঠানে উপস্থিত না থাকেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবি জানান। এ সময় বিক্ষোভকারীরা সরকারি একটি অনুষ্ঠান থেকে দুই সাংবাদিককে বের করে দেন। এছাড়া ছাত্র আন্দোলনের বিরুদ্ধে মিছিলে অংশ নেওয়ায় কয়েকজন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধেও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আফজাল হোসেন, আব্দুল্লাহ আল মাহি ও মাহতাব ভূঁইয়া স্পন্দন ও তারেক রহমান  বলেন, ছাত্র আন্দোলনের মুখে  প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। জুড়ীতে আমাদের আন্দোলনের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মণি ও ভাইস চেয়ারম্যান জুয়েল রানা ছাত্র বিরোধী মিছিল ও কার্যক্রমে অংশ নেয়ায় আমরা এ দুই জন জনপ্রতিনিধির পদত্যাগ চাই। পদত্যাগ করার আগ পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি চলবে। ‌ পদত্যাগ না করলে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি আমি শুনেছি। এ বিষয়ে তারা আমার কাছে লিখিত অভিযোগও দিয়েছে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান