ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সুয়াপুর নান্নার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নিতীর অভিযোগে শিক্ষকসহ শিক্ষার্থীদের বিক্ষোভ


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৫-৮-২০২৪ দুপুর ৪:৮
ধামরাই উপজেলার সুয়াপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে প্রতিষ্ঠানের সকল শিক্ষকসহ শিক্ষার্থীদের বিক্ষোভ ও মিছিল করে তার অনিয়মের বিচার দাবী করে। 
১৪ ই আগষ্ট প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা মন্ডলী অধ্যক্ষ আনোয়ারুল তালুকদারের বিরুদ্ধে বিগত দিনের কার্যক্রমের অনিয়ম ও সেচ্ছাচারিতার বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে বিভিন্ন শ্লোগান দিতে থাকে এবং দ্রুত তার পদত্যাগ দাবি করেন। 
এই বিষয়ে বিক্ষোভকারি শিক্ষকদের সম্বনয়কের পক্ষে সিনিয়র শিক্ষক মোঃ সাইফুল ইসলাম খান বলেন, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম একক ক্ষমতা ও অসৌজন্যমুলক আচরন এটি শুধু শিক্ষকদের সহিত নয়, বিভিন্ন অভিভাবক ও এলাকাবাসি কোন বিষয়ে কথা বলতে চাইলে কোন ভাল আচরন না করে তুচ্ছতাচ্ছিল্যভাবে কথা বলতেন। শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করা ছিল তার প্রতিদিনের নিয়মিত অভ্যাস। প্রতিষ্ঠানের হিসাব সংক্ষান্ত বিষয়ে কেও কথা বলার সাহস পেত না। আমরা জানি হিসাব সংক্রান্ত অনেক অনিয়মের সহিত জড়িত ছিল, নিরাপয় হয়ে চলতে হত। 
প্রতিষ্ঠানের অপর একজন শিক্ষিকা তাছলিমা আজিম নোভা সহিত জানতে চাইলে বলেন,আমাদের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ অল্প কথায় শেষ করা যাবে না। তার দাম্ভিকতার কারনে কেও কোন কথা বলতে সাহস পেতাম না।বিভিন্ন বিষয়ে প্রয়োজন হলে তার অসৌজন্যমুলক আচরনের ভয়ে বলতে পারতাম না,তার পক্ষের কিছু শিক্ষক ছাড়া কোন বিপদেও ছাড় দিত না। তাছাড়া প্রতিষ্ঠানের হিসাব নিকাশ সংক্ষান্ত বিষয়ে মুখ খোলার কোন সাহস ছিল না। 
দশম শ্রেনীর ছাত্রী সামিয়া আক্তার বলে যে অধ্যক্ষ স্যার মেয়েদের বর্খা পরে প্রতিষ্ঠানে আসা যাবে না, এমনকি আমার অভিভাবক হিসাবে বড় বোনকে বর্খা পরে প্রতিষ্ঠানে আসলে তাকে জঙ্গিবাদ বলতেও দ্বিধা করেননি। 
দশম শ্রেনীর অপর শিক্ষার্থী সিয়াম বলে অধ্যক্ষের আচরসে আমরা আতংকে থাকতাম। 
প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের সহিত একমত প্রকাশ করেন। 
এই বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম তালুকদারকে মুঠোফোনে জানতে তিনি কোন মন্তব্য দিতে রাজি হননি। 

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা