ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৫-৮-২০২৪ দুপুর ৪:৯

ছাত্র-জনতার গণঅভ‍্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার উদ্যোগে গণহত্যার বিচার দাবিতে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিক্ষোভ ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকা চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে  প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।  

পরে বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে শত শত ছাত্র-জনতাকে গুলি করে হত‍্যা করা হয়েছে। অবিলম্বে এই হত‍্যাকারীকে দেশে ফিরিয়ে এনে প্রতিটি হত‍্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের ছাত্র-সমাজ আরও কঠোর হতে বাধ‍্য হবে।
 
বিক্ষোভ মিছিলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শত শত শিক্ষার্থী অংশ নেন। এতে নেতৃত্ব দেন বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী ও নেতারা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক ভিপি আইনুল হক, উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ, সেক্রেটারি খোরশেদ আলম,সাবেক মেয়র ও জায়াত নেতা মোশারফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান,যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ওবাইদুল্লাহ খান প্যারিস,  শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ডা: কামরুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আলাউদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম মুক্তাদির প্রমুখ।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের