ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রথম করোনা টিকা হিসেবে স্থায়ী অনুমোদন পেল ফাইজার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ১১:১৭

বিশ্বের প্রথম করোনা টিকা হিসেবে যুক্তরাষ্ট্রে স্থায়ী অনুমোদন পেয়েছে ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকা। ভ্যাকসিনটি প্রাথমিকভাবে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছিল।

সোমবার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) থেকে সম্পূর্ণ অনুমোদন পেয়েছে। করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে ফাইজারের টিকার কার্যকারিতা প্রমাণ পাওয়ার পরই এই স্থায়ী ছাড়পত্র পেল ফাইজারের টিকা।

এফডিএর কমিশনার জেনেট উডকক সরকারি এ সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, এ সিদ্ধান্ত আমাদের কাছে একটি মাইলফলক। এর ফলে আমেরিকার নাগরিকরা টিকা নেওয়ার জন্য আরও আত্মবিশ্বাসী হবেন বলেও দাবি করেন তিনি।

উডককের দাবি, মানবদেহে দীর্ঘমেয়াদি পরীক্ষার ফল বিশ্লেষণ করেই ফাইজারকে সম্পূর্ণভাবে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র-বিবিসি

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮