ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২৪ বিকাল ৭:১৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে দ্বিতীয় দিনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার(১৫ আগস্ট) সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত শান্তিগঞ্জ উপজেলা পরিষদের পার্শ্বে অবস্থান নেন বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা। 

এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক আহমদ। প্রধান অতিথি 

বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আনসার উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ  উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের  বিভিন্ন ইউনিটের হাজার  নেতাকর্মী।  অবস্থান কর্মসূচী চলাকালীন সময়ে বক্তারা অন্তর্বতীকালীন সরকারকে উদ্দ্যেশ্য করে বলেন আজকের এই স্বাধীন বাংলাদেশের নির্মাতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ প্রজন্ম আমাদের ছাত্র জনতা। খুনি হাসিনার নির্দেশে তাহার পোষা পুলিশ বাহিনী দিয়ে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের হত্যার বিচার আন্তর্জাতিক ট্রাইবুনালে করতে হবে। দেশের টাকা পাচারকারী রাগব বোয়ালদের আইনের আওতায় এনে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। দেশ সংস্কার করে ক্রমান্বয়ে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এর ব্যবস্থা করতে হবে। তারা নেতাকর্মীদেরকে উদ্দ্যেশ্য করে বলেন, ঐক্যবদ্ধ থেকে  সর্বাবস্থায় ধৈর্যের পরিচয় দিবেন। কোন ধরনের দাঙ্গা হাঙ্গামা, সংখ্যলগু ভাই বোনদের বাড়ী ঘরে হামলা করা যাবেনা প্রয়োজনে তাদের বাড়ী ঘর পাহাড়া দিতে হবে। রাষ্ট্রীয় কোন সম্পদ কেউ নষ্ট করতে চাইলে তাৎক্ষণিক তা প্রতিহত করতে হবে। আগামী দিনে কেন্দ্রীয় যে কোন কর্মসূচীতে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহবান জানান তারা।

T.A.S / T.A.S

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত