ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

ধামইরহাটে বিএনপির বিক্ষোভ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৫-৮-২০২৪ বিকাল ৭:৩৩

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা বিএনপির উদ্যোগে ১৪ ও ১৫ আগষ্ট বুধবার ও বৃহস্পতিবার সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে এ কর্মসূচি পালন করা হয়। ধামইরহাট পৌর বিএনপির আহবানে নওগাঁ-২ আসনের সাবেক সফল এমপি ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খানের নেতৃত্বে বিক্ষোভ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথীর বক্তব্যে তিনি খুনি হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের আওতায় আনার দাবি জানান। এবং যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকার আহবান জানান। এ সময় ধামইরহাট উপজেলা বিএনপি নেতা এম ওয়াদুদ, মো. হানজালা, পৌর বিএনপি নেতা শহিদুর রহমান সরকারসহ পৌর বিএনপি, উপজেলা যুবদল, মহিলা দল, কৃষক দল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দলীয় মতপার্থক্যের কারণে ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান চপল চৌধুরীর নেতৃত্বে বাজারের নিমতলী মোড়ে একই দাবীতে আরো একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে মাহবুবুর রহমান চৌধুরী দলীয় নেতা কর্মীদের প্রচন্ড মনোবলের সাথে
জনগণকে সম্পৃক্ত করে কাজ করার আহ্বান জানান।

T.A.S / T.A.S

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন