ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মেঘনা উপজেলা বিএনপি’র বিশাল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত


এস এ বৃষ্টি হাওলাদার  photo এস এ বৃষ্টি হাওলাদার
প্রকাশিত: ১৬-৮-২০২৪ রাত ১২:৪৯

ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী এবং খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সারাদেশে অবস্থান কর্মসূচি করেছে বিএনপি। গতকাল কুমিল্লা’র মেঘনা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র জন্মদিবস উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা’র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরত ও আহতদের সুস্থতা কামনায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ত্যাগী ও প্রখ্যাত বিএপি নেতা জয়নাল আবদীন সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক মেঘনা উপজেলা সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী।

প্রধান অতিথি বলেন, ছাত্র-জনতার বিপ্লব ব্যর্থ করতে ভারতের সহায়তায় আওয়ামী লীগ একের পর এক ষড়যন্ত্রের চেষ্টা করছে।  তিনি বলেন, নতুন খেলা শুরু হয়েছে সংখ্যালঘু, কিন্তু এদেশে কেউ সংখ্যালঘু নয়। তারা আবার ষড়যন্ত্র করছে, কিছু একটা করে ভারতের সহায়তায় ফিরে আসতে চায়। এদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। 

সভাপতির বক্তৃতায় জয়নাল আবদীন সরকার বলেন, ইতিহাস বড় নির্মম, আল্লাহ তা’আলার বিচার বড় নির্মম। আল্লাহ তা’আলা চোখের সামনে দেখিয়ে দিলেন যে, ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী। তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। 

হাজার হাজার মানুষের উপস্থিতিতে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এম এম মিজানুর রহমান, মেঘনা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. সলিমুল্লাহ, মেঘনা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান দিলারা সিরিন। 

আরো উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক প্রফেসর শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মেঘনা উপজেলা বিএনপি আবু ইউসুফ নয়ন, মানকাচর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, সাবেক বাওখলা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আব্দুল গাফফার।

উপস্থিত ছিলেন, গুপিন্দপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর, যুবদল নেতা কামরুজ্জামান দিপু,  রাধানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, মেঘনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান প্রমুখ।

জামিল আহমেদ / জামিল আহমেদ

কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অনুমোদিত নকশা বাস্তবায়ন ও অননুমোদিত নির্মাণ প্রতিরোধ’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

কেরানীগঞ্জে প্রকল্পের টাকা ফিরত দেওয়ায় নির্বাহী কর্মকর্তার প্রশংসা এলাকাবাসীর

ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ

লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপির তিন থানায় নতুন ওসি

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা