ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মাইটিভির সাভার প্রতিনিধি লেগুনা আপেল বহিষ্কার


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১৬-৮-২০২৪ দুপুর ১১:৩৭

পেশাগত অসদাচারণের অভিযোগে ‘লেগুনা ড্রাইভার’ হিসেবে পরিচিত আপেল মাহমুদকে নিয়োগের ৪৫ দিনের মাথায় মাইটিভির সাভার প্রতিনিধির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ আগষ্ট) রাত সাড়ে ৯টার দিকে মাইটিভির স্ক্রল নিউজে এ বিষয়ে জানানো হয়েছে। পরে ১৪ আগষ্ট দিনব্যাপী এই সংবাদ ব্যাপকভাবে প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভি। এ খবর সাভারে ছড়িয়ে পড়লে মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

জানা যায়, আপেল মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে থেকে লাঠি হাতে রাজপথে নেমে ছাত্রদের বেধড়ক মারপিট করে এবং নৃশংস গণহত্যার ঘটনায় সম্পৃক্ত হয়। এছাড়া সে আন্দোলনরত বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক নেতাদের বাসায় গিয়ে হামলা চালিয়ে ভাংচুর এবং মালামাল লুট করেছে। বিষয়টি মাইটিভি কর্তৃপক্ষের নজরে আসলে তারা আপেল মাহামুদকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে।

আপেল মাহমুদ সাভার উপজেলা চেয়ারম্যান ও শীর্ষ সন্ত্রাসী মঞ্জুরুল আলম রাজীবের ক্যাডার হিসেবে পরিচিত ছিলো। সে লেগুনা পরিবহণের ব্যবসা করে। এ জন্য সাভারে তাকে পরিচিতজনেরা লেগুনার ড্রাইভার হিসেবে চি‌নে এবং ডাকে।

এছাড়াও লেগুনার ড্রাইভার আপেল মাহমুদের বিরুদ্ধে চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, ধর্ষণ ও গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গণহত্যা বাদে এসব অভিযোগে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিল লেগুনার ড্রাইভার আপেল মাহমুদ। সম্প্রতি তার বিরুদ্ধে দায়ের হওয়া আরো দুটি মামলা চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার