সাভারে মারধরের ঘটনায় ধামাচাপা দিতে জোরপূর্বক ভিডিও ধারণ
নির্বাচনী সহিংসতায় সাভারে দুই যুবককে পিটিয়েছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ধামাচাপা দিতে ভুক্তভোগীদের তুলে নিয়ে জোরপূর্বক ধারণ করা হয় ভিডিও।
মঙ্গলবার সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা। এর আগে, গত ৫ আগস্ট সোমবার সন্ধ্যায় উপজেলার বনগাঁ ইউনিয়নের চাকুলিয়া এলাকায় তাদের মারধরের ঘটনা ঘটে।
মারধরের শিকার যুবকরা হলেন- নারায়ণ চন্দ্র সাহা ও উত্তম চন্দ্র দাস। অপরদিকে এ ঘটনায় অভিযুক্তরা হলেন- নাদিম ও তার চাচাতো ভাই সুবিন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর সন্ধ্যায় এলাকার স্থানীয়দের নিয়ে খিচুড়ি ভোজের আয়োজন করেন বনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সোহেল রানা। সেখানে উপস্থিত হলে নারায়ণ ও উত্তমের ওপর অতর্কিত হামলা করেন নাদিম ও সুবিন। এ সময় তাদের চড় থাপ্পড় ও এলোপাথাড়ি মারধর করায় স্থানীয় লোকজন এর প্রতিবাদ করলে সেখান থেকে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা।
পরে মারধরের ঘটনাটি ধামাচাপা দিতে সেদিন রাতেই ভুক্তভোগীদের ডেকে নিয়ে তাদের মারধর করা হয়নি মর্মে জোরপূর্বক স্বীকারোক্তি নিয়ে ভিডিও ধারণ করেন নাদিম ও সুবিন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বনগাঁও ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য খবির উদ্দিন বলেন, এলাকার সম্প্রীতি নষ্ট করতেই দুই যুবককে মারধর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তবে এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সুবিন বলেন, আমার বন্ধুদের সাথে সেদিন একটু কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করেছি।
এদিকে মারধরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত নাদিম ও তার চাচাতো ভাই সুবিন।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ