ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে দেয়ালে আলপনা এঁকে শিক্ষার্থীদের প্রতিবাদ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৬-৮-২০২৪ দুপুর ৪:১৫

আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর থেকে দেশ গঠন ও সংস্কারে রাত দিন কাজ করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উদ্যোগে সারাদেশে পরিবর্তনের জোয়ার উঠেছে, তারা কাজ করছে নতুন বাংলাদেশ বিনির্মাণে।

সারা দেশের মতো সিরাজগঞ্জের রায়গঞ্জ ও বগুড়ার শেরপুরের বৈষম্যবিরোধী আন্দোলনকারীসহ  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপজেলার চান্দাইকোনা ও সীমাবাড়ি এলাকার ঢাকা- বগুড়া মহাসড়কের রোড ডিভাইডারে আলপনা এঁকে প্রতিবাদ করছেন।

উপজেলা ঘুরে দেখা যায়, চান্দাইকোনা ইউনিয়নের কয়েকটি স্থানে দেয়ালে দেয়ালে গ্রাফিতি করা হচ্ছে। নোংরা দেয়াল  পরিষ্কার করে হাতের মাধুরী দিয়ে রং তুলির ছোঁয়ায় লেখার উপযোগী করা হয়। এরপর প্রতিবাদী বিভিন্ন বাক্য লেখা হয়।  সেখানে বৈষম্য বিরোধী, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নানা চিত্র ফুটে উঠছে। তাদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। সাম্প্রতিক ছাত্র আন্দোলনে শহীদদের স্মৃতি আগামী প্রজন্মের মাঝে জানিয়ে দিতেই তাদের এমন উদ্যোগ। 

গ্রাফিক্স করার পাশাপাশি শিক্ষার্থীরা সড়কপথ ও সামাজিক  শৃঙ্খলা রক্ষা, হাজী ওহায়েদ মরিয়ম অনার্স কলেজ চত্বরে পরিষ্কারকরাসহ তাদের এমন কর্মকান্ডে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। শিক্ষার্থীরা বলছেন যতদিন রাষ্ট্র সংস্কার না হবে ততদিন তারা এমন কাজ করে যাবেন। 

এসময় শিক্ষার্থী রাশেদ মাহমুদ হৃদয় বলেন, আমরা বাংলাদেশকে নতুন করে গড়ার লক্ষ্যে সুন্দর একটি বাংলাদেশ আগামী প্রজন্মকে উপহার দেওয়ার জন্য আন্দোলনকারীদের কিছু স্মৃতি দেয়ালে অংকন করছি । আমরা দেশের কোন সম্পদ নষ্ট করি নাই। এখানে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আমাদের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।তারা আরও জানান, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে নির্বিচারে হত্যার প্রতিবাদের দাবিতে দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  ফজলে রাব্বি, এসএম কুদরত এ খুদা, আবুল বাশার, সৈকত আলী,আরমান সাফি, নাফিজ ফুয়াদ, আতিকুর রহমানসহ কয়েকজন শিক্ষার্থীরা জানান, আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর থেকে আমরা শিক্ষার্থীরা দেয়ালে গ্রাফিক্স করার পাশাপাশি সড়কে শৃঙ্খলা রক্ষা, পুরো বিভিন্ন স্থাপনা পরিষ্কার করে চলেছি।

ইতিমধ্যে মনোমুগ্ধকর সব গ্রাফিতিতে ছেয়ে যাচ্ছে প্রিয় চান্দাইকোনা ও সীমাবাড়ি বাসস্ট্যান্ড চত্বরের প্রতিটি দেয়াল। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনন্য এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। আমাদের শিক্ষার্থীরাও কতোটা ক্রিয়েটিভ তা নিজে না দেখলে বিশ্বাস করতাম না।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের