ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৬-৮-২০২৪ দুপুর ৪:১৫

ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলিবর্ষন করে গণহত্যার সরাসরি নির্দেশদাতা খুনি শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে জয়পুরহাট জেলা বিএনপির নেতাকর্মীরা। 

জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুনহাট গিয়ে শেষ হয়।পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়  

সমাবেশে সদর থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক  আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা বিএনপি’র আহবায়ক গোলজার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির  সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা,জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জ্বল,  মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল আলীম, চকবরকত ইউপি’র সভাপতি আলমগীর হোসেন মাষ্টার, আমদই ইউপি’র সভাপতি গোলাম রব্বানী চৌধুরী, বম্বু ইউপি’র সভাপতি ফিরোজ মন্ডল, ভাদসা ইউপি’র সভাপতি সার্জেন্ট ফরিদ, জামালপুর ইউপি’র সভাপতি মোফাজ্জল হোসেন, পুরানাপৈল ইউপি’র সাধারণ সম্পাদক মাহবুব, দোগাছী ইউপি’র সাধারণ সম্পাদক বকুল হোসেন প্রমুখ। 

এসময় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, সাংগঠনিক সম্পাদক বনি রব্বানী’র নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মী ও বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত