ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

পলাতক ২০৩ বন্দির বিরুদ্ধে মামলা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৬-৮-২০২৪ রাত ১১:৩০

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক ২০৩ কারাবন্দিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কারা কর্তৃপক্ষ। 

গেল বৃহস্পতিবার (১৫ আগস্ট) কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লৎফর রহমান বাদি হয়ে কোনাবাড়ী থানায় এ মামলা রুজু করেন।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম। জানাযায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে গেল ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর  উদ্ভত সংকটপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ৬ আগস্ট সকাল পৌনে ৯ টার সময় কারাবন্দিরা বেআইনিভাবে জনতা বদ্ধ হয়ে পরস্পর যোগ সাজোসে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দাঙ্গা হাঙ্গামা শুরু করে।

পরে কারাগারের ভিতরে ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে। এ সময় কতিপয় কারাবন্দিরা কারা অভ্যন্তরের শতাব্দি কারাবন্দি ভবনের লকআপ গেইট ভাঙচুর করে বের হয়ে ভবনের সিঁড়িতে লাগানো লোহার অ্যাঙ্গেল খুলে আক্রমণের হাতিয়ার তৈরি করে কারাবন্দিরা কারা অভ্যন্তরের বৈদ্যুতিক পিলার ভেঙে  মই বানিয়ে দুপুর ১ টা হতে ২ টার মধ্যে বাউন্ডারির উপর দিয়া কারাগারের পশ্চিম দিক দিয়া ২০৩ জন কারাবন্দি পালিয়ে যায়। 

পলাতক কারাবন্দিদের মধ্যে ৮৬ জন ছিলেন মৃত্যুদন্ড প্রাপ্ত, ১১ জন কয়েদি, ১০২ জন হাজতি
এবং ৪ জন অজ্ঞাত নামা আসামি। 

এবিষয়ে জানতে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান এবং ডেপুটি জেলার মো.ফরহাদ সরকার এর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও কেউ রিসিভ করেননি। এমনকি হোয়াটসঅ্যাপে খুদেবার্তা  পাঠালেও কোন সাড়া পাওয়া যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সুবীর কুমার সাহা বলেন, কারা কর্তৃপক্ষ ১৯৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪ জনের নামে মামলা দিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এমএসএম / এমএসএম

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন