ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শান্তিগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২৪ রাত ১১:৩৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জে গলায় ফাঁস দিয়ে সালমা বেগম (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত গৃহবধূ শিমুলবাঁক ইউনিয়নের ঢালাগাও গ্রামের শওকত মিয়ার স্ত্রী। 

বৃহস্পতিবার(১৫ আগস্ট)সন্ধ্যা ৬ টায় ওই গৃহবধূ নিজ বসত ঘরের চালের বর্গার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু বরণ করেন৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গৃহবধূ তার শ্বাশুড়ির সাথে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন৷  এরপর বিকেল ৫ টায় তার স্বামী শওকত মিয়া বাহির থেকে আসলে স্বামী স্ত্রী স্বাভাবিক আলাপ চারিতা শেষে স্বামী হাওড়ে মাছ ধরতে চলে যান। এবং শাশুড়ী তার শিশুপুত্রের জন্য ঔষধ আনতে বাজারে গেলে সবার অগোচরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন৷ এরপর শাশুড়ী বাজার থেকে ফিরে এসে তার পুত্রবধূকে শয়ন কক্ষে ঘরের চালের বর্গার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশ হইতে লোকজন ঝড়ো হয়। প্রতিবেশির সহায়তায় লাশ নামিয়ে তার স্বামী সহ স্থানীয় পল্লী চিকিৎসক এর কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন। এরপর খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে৷ 

তবে পুলিশ জানিয়েছে, শুরবাড়ির নির্যাতনের কারণেই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে দাবী করেছেন তার পরিবার৷

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা