যে কারণে রাহুল গান্ধীর এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন
ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে ‘ব্রিটেনের নাগরিক’ দাবি করে তার এমপি পদ ও ভারতীয় নাগরিকত্ব বাতিল করার আবেদন জানিয়ে এবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন সাবেক বিজেপি এমপি সুব্রহ্মণ্যম স্বামী।
আদালতে স্বামীর দাবি, ব্রিটিশ সংস্থা ব্যাকপস লিমিটেডের মাধ্যমে ২০০৫ এবং ২০০৬ সালে রাহুলের দাখিল করা বার্ষিক রিটার্ন সংক্রান্ত নথিগুলো তার ব্রিটেনের নাগরিকত্বের প্রমাণ।
ওই নথিগুলোতে রাহুল নিজেকে ‘ব্রিটিশ নাগরিক’ বলে ঘোষণা করেছিলেন বলে স্বামীর দাবি। ভারতের আইন দ্বৈত নাগরিকত্ব রাখার অনুমতি দেয় না। তাই অন্য কোনও দেশের নাগরিক হলে একই সাথে ভারতের নাগরিক থাকা যায় না। এই পরিস্থিতিতে লোকসভার বিরোধী দলনেতার নাগরিকত্ব বাতিল করে পাসপোর্ট বাজেয়াপ্ত করারও দাবি তুলেছেন স্বামী। আদালতকে তিনি জানিয়েছেন, ২০০৩ সালে ব্রিটেনে ওই কোম্পানির নাম নিবন্ধনের সময় রাহুল তার অন্যতম ডিরেক্টর ছিলেন।
এর আগে দিল্লির একটি আদালতে গত বছর এই দাবি তুলেছিলেন স্বামী। কিন্তু তার আবেদন গ্রাহ্য হয়নি। রাহুল ‘ব্রিটেনের নাগরিক’ দাবি করে তার নাগরিকত্বহ বাতিল করার আবেদন জানিয়ে লোকসভা ভোটের আগে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল ইলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন আদালত। তবে আবেদনকারীকে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৯(২) ধারা অনুযায়ী ‘উপযুক্ত কর্তৃপক্ষে’র দ্বারস্থ হওয়ার অনুমতি দেওয়া হয়
T.A.S / T.A.S
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান
রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি
হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও
‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা
নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া
তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা