ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

রামগঞ্জে সংখ্যালঘুদের বাগান কেঁটে সাবাড় করল দূর্বিত্তরা


রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি photo রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৮-২০২৪ দুপুর ১:১৯

দেশের চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে, অগ্নিসংযোগ, লুটপাট ও ভাংচুরের মতো নানান সহিংসতার ঘটনা ঘটেছে। তারই পরিপেক্ষিতে লক্ষ্মীপুরের রামগঞ্জে সংখ্যালঘুদের সুপারি বাগান কেঁটে সাবাড় করে পথ তৈরি করার চেষ্টা চালিয়েছে দুর্বিত্তরা। 

ঘটনাটি ঘটেছে গত (৫ আগস্ট) সোমবার দিবাগত রাত নয়টার সময় উপজেলার লামচর ইউনিয়নে জাদব ডাক্তার বাড়িতে। ভুক্তভোগী মহাদেব, সহদেব, বাসুদেব, অর্জুন দেব, সুমন, পিংকি ও কাকলি জানান, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন কম হওয়া তাদের উপর এমন অন্যায় অত্যাচার করা হয়েছে। দেশের চলমান পরিস্থিতিকে চালান করে কিছু দুর্বিত্তরা রাতের বেলায় আমাদের পুরো বাড়ি ঘেরাও করে ঘর থেকে কাউকে বাহির হতে না দিয়ে, আমাদের পুরো সুপারি বাগান কেঁটে সাবাড় করে, তাদের ব্যাক্তিগত পথ তৈরি করার চেষ্টা চালিয়েছে।আমাদের এই বাগানে অধিকাংশ সুপারি গাছসহ কলা গাছ, লেবুর চারা, নারিকেলের চারা, আমের চারাসহ অনেক প্রজাতির গাছও ছিল। তারা পুরো বাগানই কেঁটে সাবাড় করে দিয়েছে। আমরা সংখ্যালঘু হওয়া তারা আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে আসছে তারা।

দেশের এই ক্লান্তিলগ্ন সময়ে আমরা চরম নিরাপত্তা হীনতা ভূগতেছি। আমরা অসহায়র মতো জীবনযাপন করতেছি। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। 
এই বিষয়ে স্থানীয় মেম্বার আবদুল কুদ্দুস ভূঁইয়া  জানান, দেশের ক্লান্তিলগ্ন সময়ে একদল দূর্বিত্ত হিন্দুদের সুপারি বাগান কেঁটে সাবাড় করে,  তাদের ব্যক্তিগত যাতায়াতের পথ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ভুক্তভোগী হিন্দু পরিবারের সদস্যরা আমাকে জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে উভয় পক্ষ রাজি থাকলে বসে মিমাংসার চেষ্টা করব।

এমএসএম / এমএসএম

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি

তিস্তার গ্রাসে বসতভিটা ,দিশেহারা নদীপাড়ের মানুষ

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা: ৯ বাংলাদেশি আটক

ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিরালা কোঅপারেটিভ হাউজিং সোসাইটির স্বঘোষিত সভাপতির বিরুদ্ধে কোর্টের আদেশ অমান্য করার অভিযোগ